| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

যে শর্তের বিনিময়ে তামিমকে জাতীয় দলে চায় বোর্ড জানালেন সুজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ১১ ১৮:৩৫:২৭
যে শর্তের বিনিময়ে তামিমকে জাতীয় দলে চায় বোর্ড জানালেন সুজন

তামিম ইকবাল ও বাংলাদেশ দলের মধ্যকার অদৃশ্য দেয়াল কিছুতেই নড়ছে না। লাল-সবুজ জার্সিতে ফিরতে কিছু বিষয় গুছিয়ে নিতে হবে বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। তবে গতকাল কাউন্সিল সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন তামিম। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা বাকি রয়েছে।

তবে এ নিয়ে একটি গল্প শোনালেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সোমবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম সম্পর্কে তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি মনে করি তামিম বাংলাদেশের ক্রিকেটে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে এবং যেহেতু তিনি বলেছেন যে তিনি বোর্ডে বসবেন, তাই তিনি পাপন ভাইয়ের সাথে কথা বলতে চান।

সিরাজ ভাই জালাল ভাইকে এই দায়িত্ব দেন পাপন। বাংলাদেশে থাকতে সবার এত সময় লাগছে কেন? আমি জানি না, আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব একটি সমাধান পাওয়া যাবে। এটি বেশ কয়েকবার টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট সবার উপরে। - যোগ করেছেন সুজন।

তামিমের এই বিষয় নিয়ে বেশি জলঘোলা হচ্ছে কি না এমন প্রশ্নে সুজন বলেন, 'আমি বলতে পারব না ‘নো কমেন্টস’। দেখেন তামিমের অভিজ্ঞতা বা পারফর্মম্যান্স নিয়ে তো কোনো কথা নেই। মিডিয়াতে আমিও শুনি। তামিমের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছে না। এবারের বিপিএলে তামিমের সাথে আমার শুধু হাত মেলানো হয়েছে বাট ওইভাবে বসে কথা হয়নি। বলতে পারব না আসলে ও কি চাচ্ছে না চাচ্ছে। ও আলাদা করে সভাপতি স্যারের সাথেই বসতে চেয়েছে। আমাদের কথা না বলাই ভালো।

তামিমের শর্ত দিয়ে জাতীয় দলে খেলা নিয়ে সুজন বলেন, আমরা চাই তামিম ফিরে আসুক। তবে শর্ত দিয়ে খেলবে এই কথাটা শুনতে যেন কেমন দেখায় একজন ক্রিকেটার হিসেবে। আমি জাতীয় দলের হয়ে খেলব জাতীয় দলটা অনেক আগে। টিম ম্যানেজমেন্ট কোচ সিলেক্টর আছেন তারা যদি চিন্তা করেন অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে শর্তে সেটা কতটা যৌক্তিক সেটা আমি নিজেও বলতে পারব না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...