| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

থুসারার হ্যাটট্রিকে বিধ্বস্ত টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ মার্চ ০৯ ১৭:৩৯:৩৩
থুসারার হ্যাটট্রিকে বিধ্বস্ত টাইগাররা

মাথিশা পাথিরানাকে মিস করছে বাংলাদেশ। প্রথম দুটি টি-টোয়েন্টিতে, বেবি মালিঙ্গাকে টাইগার ব্যাটিং লাইন-আপ খুব ভালভাবে পরিচালনা করেছিল। তবে তৃতীয় ম্যাচে নেই তিনি। বরং সিলেট স্টেডিয়ামে বাংলাদেশকে ধ্বংস করে দেন নুয়ান তুষারা।

ইনিংসের চতুর্থ ওভারে প্রথমবার তুসারাকে বোলিংয়ে আনেন অধিনায়ক হাসরাঙ্গা। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় বলে নাজিমুল হোসেন শান্ত, তৃতীয় বলে হৃদয় এবং পঞ্চম বলে মাহমুদউল্লাহ টাইগারদের ব্যাটিং কিছুটা হলেও ধ্বংস করে দেন। কিন্তু তার ধ্বংস এখানেই থেমে থাকেনি। নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই ফিরিয়ে আনেন সৌম্য সরকারকে ।

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে নাজমুল হোসেন শান্তকে তিনি ফিরিয়েছেন দুর্দান্ত এই ইনসুইং ডেলিভারিতে। শান্ত হয়েছেন বেসামাল। অফ স্ট্যাম্প খুইয়েছেন টাইগার দলপতি। হৃদয় এসে বুঝে ওঠার আগেই আউট। দ্রুতগতির আউটসুইংয়ে পরাস্ত হয়েছেন। ফুল লেন্থের বলটায় ভারসাম্যও হারিয়েছেন তিনি। সম্ভবত বাংলাদেশও ভারসাম্য হারিয়েছে তার ওই এক বলেই।

ফেরার পথে মেজাজও হারিয়েছেন তিনি। মাহমুদউল্লাহ এসেও ভরসা দিতে পারেননি। আরও এক আউটসুইং ডেলিভারিতে সাজঘরে ফিরলেন অভিজ্ঞ এই ব্যাটার। তবে এইবার ভাগ্যকে কিছুটা দুষতে পারেন তিনি। এলবিডব্লিউতে আউট হওয়ার সময় ইম্প্যাক্ট এবং উইকেট হিটিং দুটোই ছিল আম্পায়ার্স কল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...