| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্লে-অফের টিকিট বিক্রি শুরু, মূল্য জেনে নিন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১৩:১৫:৫১
প্লে-অফের টিকিট বিক্রি শুরু, মূল্য জেনে নিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান টি-টোয়েন্টি ক্রিকেট এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচের টিকিটের মূল্য ঘোষণা করেছে।

আগামী সোমবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটর ম্যাচে হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নেবে।

লিগ লিডার রংপুর রাইডার্স এবং রানার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম কোয়ালিফায়ারে লড়বে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই ম্যাচে যে দল জিতবে তারাই সরাসরি ফাইনালের টিকিট পাবে।

প্রথম কোয়ালিফায়ারে পরাজিতদের ফাইনাল খেলার সুযোগ রয়েছে। প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ীর মুখোমুখি হবে। এই ম্যাচে যে দল জিতবে তারা ফাইনালে উঠবে।

এই পর্বের টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ (২৪ ফেব্রুয়ারি) থেকে। ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন বক্স অফিস, গেট নং ১ মিরপুর শের-ই-পাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং শহীদ সোহরাওয়াদী ইনডোর স্টেডিয়ামের পাশে টিকেট পাওয়া যায়।

টিকিট মূল্য :

গ্র্যান্ড স্ট্যান্ড - ২,৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড - ১৫০০ টাকা

ক্লাব হাউজ - ৮০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ৫০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড - ৩০০ টাকা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...