| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তামিম-সাকিবের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতল যেদল!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৮:২১:০৫
তামিম-সাকিবের হাইভোল্টেজ ম্যাচে টসে জিতল যেদল!

ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। শুধুই প্লে অফ নয়, টেবিলের শীর্ষ দুইয়েও জায়গা পাকা রাইডার্সদের। অন্যদিকে প্লে অফের পথে আছে ফরচুন বরিশাল। তাই পয়েন্ট টেবিল বিবেচনায় এই ম্যাচ রংপুরের জন্য আনুষ্ঠানিকতার হলেও বরিশালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। এর আগে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল রংপুর। এবার দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে আবারো এই দুই দল। প্রথম ম্যাচে দুই দলের লড়াই ছাপিয়ে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

বয়সভিত্তিক দল থেকেই ছিলেন একে অন্যের বন্ধু। তবে সাম্প্রতিক সময়ে তাদের সেই সম্পর্কে ঘোর অমানিশা। মাঠের বাইরে কথার লড়াইয়ে তাদের সম্পর্কের চিত্র অনেকটাই স্পষ্ট। তাই মাঠের লড়াইয়েও এবার বাড়তি মাত্রা পাচ্ছে দুই দলে এই দুই ক্রিকেটারের উপস্থিতি।

ফরচুন বরিশাল একাদশ- তামিম ইকবাল (অধিনায়ক), টম ব্যান্টন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, কেশভ মহারাজ, কাইল মায়ার্স, কামরুল ইসলাম রাব্বি, ওবেদ ম্যাককয় ও মোহাম্মদ সাইফউদ্দিন।

রংপুর রাইডার্স একাদশ- নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, শামীম পাটোয়ারী, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মুমিনুল হক, জিমি নিশাম, ডোয়াইন প্রিটোরিয়াস, ব্রান্ডন কিং ও টম মুরস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...