| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আজ আবারও মুখোমুখি সাকিব-তামিম!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১২:৫৪:২২
আজ আবারও মুখোমুখি সাকিব-তামিম!

কাগজে কলমে বিপিএলের শক্তিশালী দলগুলোর মধ্যে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। দুই দলের খেলোয়াড়দের তালিকা চিত্তাকর্ষক। জয়ের পথে সাকিব আল হাসান জিমি নিশাম ও শেখ মেহেদি হাসানকে নিয়ে রংপুর। অন্যদিকে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াজ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সৌম্য সরকারের মতো তারকারা ছুটে যান বরিশালে।

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। এ দুই গ্রুপের মধ্যে লড়াই নিয়ে আলোচনা করছিলেন আরও দুজন। তারা হলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ছোটবেলা থেকেই তারা একে অপরের বন্ধু। তবে সম্প্রতি তাদের সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে। বিপিএল মর্যাদার সেই লড়াইয়ে বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে রংপুর। ফিরতি ম্যাচে আবার মুখোমুখি হবে এই দুই দল। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

ম্যাচের আবহে বাড়তি মাত্রা দিয়েছে এর ভেন্যু। তামিম ইকবালের নিজের শহর চট্টগ্রামে হবে এই ম্যাচ। গত কয়েক ম্যাচে পারফর্ম করার পরেও সাকিব চট্টলায় এসে দুয়ো শুনেছেন। আজ সেই মাত্রা ঠিক পৌঁছে যেতে পারে অন্য উচ্চতায়। তামিম ইকবালের সামনেও আছে চ্যালেঞ্জ। নিজের শহরে, আপন মানুষদের সামনে একটা ভাল ইনিংস নিশ্চিতভাবেই খেলতে চাইবেন ‘খান সাহেব’। বিশ্বকাপের আগেই রীতিমত বিস্ফোরিত হয়েছিল তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বন্দ। তামিম ভিডিওবার্তায় বলেছিলেন, তাকে পজিশন বদলে খেলতে বলা হয়েছিল।

যার পরিবর্তে নিজেকে তিনি সরিয়ে নেন বিশ্বকাপ থেকে। এর বিপরীতে সাকিব টিভি চ্যানেলে এসে প্রকাশ্যে সমালোচনা করেন তামিমের। এরপর থেকেই বারেবারে আলোচনার খোরাক হয়েছে তামিম-সাকিবের দ্বন্দ। বিপিএলের ক্ষেত্রেও এই ম্যাচে আছে বাড়তি উন্মাদনা। রংপুর রাইডার্স প্লে-অফ নিশ্চিত করে ফেললেও অনিশ্চিত অবস্থায় আছে বরিশাল। টুর্নামেন্টের সেরা দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলতে হবে তামিম ইকবালের দলকে। দুই ম্যাচ থেকে অন্তত একটি ম্যাচেও যদি জয় আসে, তবে সেইফজোনে চলে যাবে তারকাখচিত দলটি।

১ ম্যাচ জিতলেও ১৪ পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে তৃতীয় বা চতুর্থ হয়েও প্লে-অফে যেতে পারে ফরচুন বরিশাল। আজ (সোমবার) তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। ২৩ ফেব্রুয়ারি তারা খেলবে কুমিল্লার বিপক্ষে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...