| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্ট ম্যাচ চলাকালীন হঠাৎ সরে গেলেন ভারতের তারকা ক্রিকেটার!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৭ ১০:৫২:২৯
টেস্ট ম্যাচ চলাকালীন হঠাৎ সরে গেলেন ভারতের তারকা ক্রিকেটার!

রাজকোট টেস্টের তিন দিন আগেই দল থেকে সরে দাঁড়ান ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। পরিবারের এক সদস্যের গুরুতর অসুস্থতার কারণে রাজকোট টেস্টে খেলতে পারবেন না তিনি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিসিসিআই এক বিবৃতিতে বলেছে যে তারা এই সময়ে অশ্বিনের পাশে আছে। এদিকে বিসিসিআই সহসভাপতি রাজিব শুক্লা তার অফিসিয়াল এক্সে এক বার্তায় জানান, অশ্বিনের মা গুরুতর অসুস্থ। মায়ের পাশে থাকতে চেন্নাই চলে যাচ্ছেন অশ্বিন। এর আগে বিসিসিআইয়ের সচিব জয় শাহ বিবৃতিতে বলেছেন, ‘পরিবারের কারও গুরুতর অসুস্থতার কারণে রবিচন্দ্রন অশ্বিন টেস্ট স্কোয়াড থেকে সরে দাঁড়িয়েছেন।

তার এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বিসিসিআই অশ্বিনকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। আমাদের কাছে একজন খেলোয়াড় ও তার প্রিয়জনের স্বাস্থ্য ও মঙ্গল কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আমরা অশ্বিন ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানোর অনুরোধ করছি। রাজকোট টেস্টের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের জ্যাক ক্রলিকে ফিরিয়ে ৫০০তম টেস্ট উইকেটের মালিক হয়েছিলেন অশ্বিন। দিনের শেষে ৫০০তম টেস্ট উইকেট উৎসর্গ করেছিলেন বাবাকে। এমন দিনেই ঘটল এই ঘটনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...