| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চাকরি হারালেন পাকিস্তানের প্রধান কোচ পাক সাবেক তারকা!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৫ ২১:৩৫:২৮
চাকরি হারালেন পাকিস্তানের প্রধান কোচ পাক সাবেক তারকা!

ভারতে বিশ্বকাপের পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের কোচিং কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনে। ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। তিনি প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত সত্য এটা দীর্ঘস্থায়ী হয়নি।

গত নভেম্বর থেকে পাকিস্তান জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হাফিজ। ডিসেম্বর ও জানুয়ারিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করেন। পাকিস্তান দুটি সিরিজই বিশাল ব্যবধানে হেরেছে - অস্ট্রেলিয়ায় তিন টেস্টের সিরিজে ৩-০ এবং নিউজিল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১।

এ সময় ক্রিকেটারদের সঙ্গেও হাফিজের সম্পর্কের অবনতি ঘটেছে। এ ছাড়া মাঠ ব্যার্থতার দায়ও হাফিজের ওপর। সব মিলিয়ে হাফিজকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে পিসিবি। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এক চিঠিতে দেশটির ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। এ সময় হাফিজকে তার কাজের জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি তার ভবিষ্যতের জন্য শুভকামনাও জানায় বোর্ড।

পিসিবি লিখেছে, ‘পিসিবি মোহাম্মদ হাফিজকে পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর হিসেবে তার অমূল্য অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। খেলাটির প্রতি হাফিজের ভালোবাসা এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে বড় ভূমিকা রেখেছে। পিসিবি হাফিজকে শুভকামনা এবং ভবিষ্যতের জন্য সাফল্য কামনা করছে।

পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদ সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। পিসিবি এটা আর বাড়াচ্ছে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...