| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ দিন পর আর্জেন্টিনাকে পিছন ফেলে শীর্ষে ব্রাজিল!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ১৫ ১৬:৪৭:২৫
দীর্ঘ দিন পর আর্জেন্টিনাকে পিছন ফেলে শীর্ষে ব্রাজিল!

ফুটবলে খুব খারাপ সময় পার করছে ব্রাজিল। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই তাদের বিদায় নিতে হয়েছিলো। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে অলিম্পিক বাছাইপর্ব থেকে বিদায় নিতে বাধ্য হয়। মাঠে ভালো পারফর্ম করতে না পারলেও ক্লাব ফুটবলে দারুণ শক্তি দেখায় তারা।

জানুয়ারিতে দলবদলের দিকে তাকালে দেখা যায়, এবার ‘আমদানি-রপ্তানিতে’ সব খেলোয়াড়ের শীর্ষে ছিল ব্রাজিল। ফিফার তথ্য অনুযায়ী, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ব্রাজিলে খেলতে বিদেশ থেকে ৪০৯ জন ফুটবলার এসেছিল। এসব খেলোয়াড় কিনতে ব্রাজিলকে খরচ করতে হয়েছে ১২ কোটি ২৬ লাখ ডলার। খেলোয়াড়ের সংখ্যার দিক থেকে ব্রাজিল প্রথম স্থানে থাকলেও অর্থের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে। খেলোয়াড়ের সংখ্যার বিচারে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা তৃতীয় স্থানে রয়েছে। তারা ২২৬ জন খেলোয়াড়কে ৪ মিলিয়ন ডলার থেকে ১০ মিলিয়নের ডলারের মধ্যে কিনেছে।

খেলোয়াড় বিক্রিতে ব্রাজিলের অবস্থান সবার ওপরে। জানুয়ারিতে সব মিলিয়ে ২৪৯ জন খেলোয়াড় বিক্রি করেছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেখান থেকে তাদের আয় ২৫ কোটি ১২ লাখ ডলার। খেলোয়াড় বিক্রিতে সামান্যের জন্য ব্রাজিলকে টপকাতে পারেনি আর্জেন্টিনা। লিওনেল মেসিদের দেশ দলবদলে খেলোয়াড় বিক্রি করেছে ২৪৮ জন। আয়ে অবশ্য তাদের অবস্থান চারে। যেখানে ১০ কোটি ৯৩ লাখ ডলার পেয়েছে তারা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...