বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া কুমিল্লার সামনে চট্টগ্রাম!
মৌসুমের শুরুতেই সময় টা ভালো যাচ্ছিলো না লিটন দাসের। অবশেষে চট্টগ্রামের মঞ্চে পৌঁছালে তার ব্যাট হেসে ওঠে। ক্যাপ্টেন যে ভিত্তি তৈরি করেছিলেন তার উপর দাঁড়িয়ে, জ্যাক ঝড় তুলেছিল। এই ইংলিশ ব্যাটসম্যানের সেঞ্চুরিতে পাহাড় গড়েছে কুমিল্লার ভিক্টোরিয়ান্সরা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৯ রান করে কুমিল্লা। বিপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রেকর্ড। ভিক্টোরিয়ান্সের হয়ে অপরাজিত ১০৭ রান করেন জ্যাক। লিটন ও মঈন আলী একসঙ্গে ফিফটি করেন।
