শেষ হলো, রংপুর বনাম চট্টগ্রামের রোমাঞ্চকর হাইস্কোর ম্যাচে!
বিপিএলে প্রথম ম্যাচ খেলেই মিরপুরে ঝড় তুলেছেন নিউজিল্যান্ডের পেসার জিমি নিশাম। ইনিংস শেষে রংপুর রাইডার্স তাদের দুর্দান্ত ফিফটি দিয়ে এই মৌসুমে ডাবল সেঞ্চুরি করা প্রথম দল। ব্যাটিংয়ের পর বোলিংও করেন নিশাম। এছাড়া অলরাউন্ড দক্ষতা দেখিয়েছেন সাকিব আল হাসান। রংপুরের দিনে চট্টগ্রামকে বেশিদূর যেতে দেয়নি তারা । ৫৩ রানে জিতে তাদের প্রথম অবস্থান আরো পাকা করেছে।
মিরপুরে দিনের ম্যাচে সাধারণত খুব একটা রান হয় না। ব্যাটসম্যানদের রান পেতে হিমশিম খেতে হয়। রংপুর দলের দুই বিদেশি তারকা রেজা হেনড্রিকস ও জিমি নিশাম আজ বিপিএলে অভিষেক করে সেই হিমশিম ভেঙে দিয়েছেন। বাকিরাও ছিল ছন্দে। রংপুর নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান করে। রেজা হেনড্রিকস স্কোর করেছেন ৫৮ রান। এছাড়া জিমি নিশাম ২৬ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।
জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানে শেষ হয় চট্টগ্রামের ইনিংস। রংপুর জিতেছে ৫৩ রানে। এর মধ্য দিয়ে বিপিএলে টানা পঞ্চম জয় পেল রংপুর। র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ার সঙ্গে ব্যবধানও বাড়িয়েছে তারা।
২১২ রানের বড় টার্গেট তাড়ায় শুরুটা আদর্শ হয়নি চট্টগ্রামের। রংপুরকে প্রথম ব্রেকথ্রু এনে দেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে তার শিকার জশ ব্রাউন। ৯ বলে ১০ রান করেছেন তিনি। এরপর চট্টগ্রামের আরেক ওপেনার সৈকত আলী একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা কেউই ইনিংস বড় করতে পারেননি। ১৯তম ওভারে রান আউট হয়ে ফেরার আগে ৪৫ বলে ১ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৬৩ রান করেন সৈকত।
এর আগে দ্রুত সাজঘরে ফিরেছেন টম ব্রুস। প্রথমবার বিপিএলে খেলতে নামা ইমরান তাহিরের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৩ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করেছেন তিনি। এরপর কার্টিস ক্যাম্ফারের ২১ বলে ২৪ রান ও শুভাগত হোম ১২ বলে ৩০ চট্টগ্রামের হারের ব্যবধানই কমাতে পেরেছে কেবল। রংপুরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও জিমি নিশাম। ইমরান তাহিরের শিকার একটি উইকেট।
এর আগে আজ মিরপুরের শের-ই-বাংলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছেন রংপুরের দুই ওপেনার রনি ও হেনড্রিকস। ২৪ রান করে রনি ফিরলে ভাঙ্গে ৬১ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে রানের চাকা সচল রাখেন সাকিব। আসরের শুরুর দিকে ভুগতে থাকা সাকিব আবারও রানে ফিরেছেন। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৬ বলে ২৭ রান।
টপ অর্ডার ব্যাটারদের এমন শুরুর পর শেষটা রাঙিয়েছেন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে বড় সংগ্রহ পায় দল।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
