| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৬:৩০:২০
টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন উইলিয়ামসন!

চলতি মাসের শেষের দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ শুরু হবে। তবে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক কেন উইলিয়ামসনের না থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন কোচ গ্যারি স্টেড।

মূলত উইলিয়ামসনের স্ত্রী বর্তমানে গর্ভবতী। তৃতীয় সন্তানের বাবা হবেন তিনি। তাই সিরিজ চলাকালীন স্ত্রীর পাশে থাকবেন ডানহাতি এই ব্যাটসম্যান। "উইলিয়ামসনের স্ত্রী গর্ভবতী, তাই আমার মনে হয় টি-টোয়েন্টি সিরিজে তার পাশে থাকার সম্ভাবনা কম," স্টেড বলেছেন। '

উইলিয়ামসন না থাকলেও এই সিরিজ দিয়ে দলে ফিরতে পারেন ট্রেন্ট বোল্ট। কিছুদিন আগেই কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ান বাঁহাতি এই খেলোয়াড়। তাই নিউজিল্যান্ডের শার্টে তাকে নিয়মিত দেখা যায় না।

স্টিড বলেন, 'আমরা যদি তাকে দলে নিতে চাই, তাহলে সে অ্যাভেইলেবল আছে। সে ও আমি এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি আগামী কয়েকদিনের মধ্যে এর একটা সুরহা করতে পারব। উইলিয়ামসনকে নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই সিরিজে ড্যারিল মিচেলকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। এমনকি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন না এই অলরাউন্ডার।

স্টিড বলেন, 'আগেও আমরা সুযোগ পেয়ে তাকে বিশ্রাম দিয়েছিলাম। কিন্তু এবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার আরেকটু লম্বা সময়ের বিরতি প্রয়োজন। এটা কঠিন, কারণ সামনের সময়টায় খুব বেশি বিরতি নেই খেলার। আমাদের তাই মনে হয়েছে, সপ্তাহ তিনেকের বিরতি দিয়ে দেখা যাক, এটা থেকে তার মুক্তি মেলে কি না। '

স্টিড আরো যোগ করেন, 'যদিও কোনো নিশ্চয়তা নেই যে এই বিরতিতেই কাজ হয়ে যাবে (চোট ঠিক হয়ে যাবে)। তবে আমরা খুবই আশাবাদী যে, আরো লম্বা সময় আমাদের সঙ্গে তার থাকার সম্ভাবনা বেড়ে যাবে এই বিশ্রামে। '

এদিকে আগামী ২১ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...