| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়ে ফিরতে নতুন ক্রিকেটার দলে ভেড়াল সিলেট!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৪:৩৯:০৫
জয়ে ফিরতে নতুন ক্রিকেটার দলে ভেড়াল সিলেট!

বিপিএল শুরুর আগে প্লেয়ার ড্রাফটে কোনো দলেই সুযোগ পাননি সাঙ্গামুল ইসলাম। এমনকি প্রিমিয়ার লিগ শুরু হওয়ার সময়ও তিনি ছিলেন দর্শকের ভূমিকায়। কিন্তু এবার কপাল খুলে দিলেন রাজশাহীর এই ক্রিকেটার। মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য সিলেট স্ট্রাইকার্স দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।

বৃহস্পতিবার সিলেট কনসেশন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। মূলত ক্রিকেটারের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। সিলেট দলে ছিলেন জাওয়াদ আহমেদ রোয়েন। তবে সিলেটে নিজ মাঠে অনুশীলনের সময় উরুতে চোট পান জাওয়াদ। এরপর কোনো ম্যাচ না খেলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেন তিনি।

ফলে তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে সানজামুলকে। সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন।

চলতি বিপিএলে এখন পর্যন্ত নাজুক সময়ই পার করছে সিলেট স্ট্রাইকার্স। পাঁচ ম্যাচ খেলে ফেললেও টুর্নামেন্টের একমাত্র জয়হীন দল তারা। দলের মূল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এরইমাঝে জাতীয় সংসদের হুইপ পদে যোগ দিতে সিলেটের ক্যাম্প ছেড়েছেন। যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক ব্যস্ততা শেষ হলে আবার দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...