| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

এক টেস্টে হবে ৫ বিশ্ব রেকর্ড!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ ফেব্রুয়ারি ০১ ১২:৩৭:৫১
এক টেস্টে হবে ৫ বিশ্ব রেকর্ড!

প্রথম টেস্টে পরাজয়ের পর সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিক ভারত। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিশাখাপত্তনমে মাঠে নামবে এই দুই দল। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে দ্বিতীয় টেস্টে হতে পারে পাঁচটি রেকর্ড।

১. রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড : ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় হিসেবে সবচেয়ে বেশি উইকেটের মালিক হওয়ার দ্বারপ্রান্তে অশ্বিন। ২০টি টেস্টে তার এখন পর্যন্ত ৯৩টি উইকেট রয়েছে। আর ৩টি উইকেট পেলেই ভেঙে দেবেন ভাগবত চন্দ্রশেখরের নজির।

২. ৫০০ উইকেট : টেস্টে ৫০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে অশ্বিন। ৯৬ টেস্টে ৪৯৬ উইকেট শিকার করা এই ক্রিকেটার আর ৪ উইকেট পেলে অনিল কুম্বলের পর দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্টে ৫০০ উইকেট পাবেন তিনি।

৩. টেস্ট চ্যাম্পিয়নশিপে শত উইকেট : দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০টি উইকেট হতে পারে যশপ্রীত বুমরার। এখন তার ৯৭টি উইকেট রয়েছে। এই কৃতিত্ব কেবল অশ্বিনের রয়েছে।

৪. টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ রান : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় হিসাবে সবচেয়ে বেশি রানের অধিকারী হতে পারেন রোহিত শর্মা। ২৮টি ম্যাচে ২২১৫ রান করেছেন তিনি। আর ২১ রান করলেই টপকে যাবেন বিরাট কোহলিকে (২২৩৫)।

৫. সবচেয়ে বেশি শতক হাঁকানো : ভারতের হয়ে সবচেয়ে বেশি শতরানের তালিকায় তিন নম্বরে চলে আসতে পারেন রোহিত। সব ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি শতক রয়েছে শচীনের। এরপরই তালিকার দুইয়ে রয়েছেন কোহলি। রোহিত যদি দ্বিতীয় টেস্টের দু’টি ইনিংসেই শতরান করতে পারেন তা হলে রাহুল দ্রাবিড়কে ছুঁতে পারবেন (৪৮)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দারুণ জয় পেয়েছে ব্রাজিল। গ্রুপ ‘আই’-এর দ্বিতীয় ম্যাচে তানজানিয়াকে ১-০ গোলে হারিয়েছে ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...