| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোহলির নেতৃত্বে থাকলে ভারত হায়দরাবাদ টেস্ট জিতে যেত!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩১ ১৭:০৩:১৭
কোহলির নেতৃত্বে থাকলে ভারত হায়দরাবাদ টেস্ট জিতে যেত!

টেস্ট ক্রিকেটে রোহিত শর্মার অধিনায়কত্ব মোটেও পছন্দ করেন না মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মনে করেন বিরাট কোহলির নেতৃত্বের অভাব অনুভব করছে ভারত। তিনি মনে করেন, কোহলির অধীনে খেললে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট হারতে পারত না স্বাগতিকরা। হায়দরাবাদ টেস্টে ২৮ রানে হেরে পাঁচ ম্যাচের সিরিজে পিছিয়ে ভারত। তবে জয়ের সম্ভাবনায় তারা এগিয়ে ছিল। দুই দলেরই প্রথম ইনিংস শেষে অনেকেই ধরে নিয়েছিলেন ভারতই জিতবে। কারণ স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ১৯০ রানে এগিয়ে ছিল রোহিতের দল।

ব্যক্তিগত কারণে এই সিরিজের প্রথম দুই টেস্ট থেকে নাম সরিয়ে নিয়েছেন এই সংস্করণে ভারতের সফলতম অধিনায়ক কোহলি। তার নেতৃত্বে এই সংস্করণে সবচেয়ে বেশি ৪০ ম্যাচ জিতেছে দলটি। ভারতকে সবচেয়ে বেশি ৬৮ টেস্টে নেতৃত্বও দিয়েছেন তিনি। দুই তালিকায়ই দ্বিতীয় স্থানে মাহেন্দ্র সিং ধোনি, ৬০ টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৭টিতে। ২০২২ সালে কোহলির জায়গায় নেতৃত্ব পান রোহিত। এখন পর্যন্ত ১২ টেস্টে এই ওপেনারের অধিনায়কত্বে ৬টি জিতেছে ভারত। ভনের কাছে ক্রিকেটার রোহিত শীর্ষমানের, কিন্তু নেতা হিসেবে রোহিতকে একদমই পছন্দ নয় তার।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে ইংল্যান্ডকে ৫১ টেস্টে নেতৃত্ব দেওয়া ব্যাটসম্যান বললেন, নেতৃত্বে একবারেই নিষ্প্রভ রোহিত। “টেস্ট ক্রিকেটে ভিরাট কোহলির নেতৃত্বের অভাব তারা (ভারত) প্রবলভাবে অনুভব করছে। ভিরাটের নেতৃত্বে ভারত ম্যাচটি হারত না। রোহিত কিংবদন্তি এবং দুর্দান্ত একজন ক্রিকেটার। কিন্তু আমার মনে হচ্ছে, সে নেতৃত্বে পুরোপুরি নিষ্প্রভ ছিল।” হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ডকে ২৪৬ রানে গুটিয়ে দিয়ে ৪৩৬ রান করে প্রথম ইনিংসে ১৯০ রানের লিড নিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় ইনিংসে অলি পোপের অসাধারণ এক ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ভারতীয় বোলারদের পাত্তা না দিয়ে ১৯৬ রানের চোখধাঁধানো এক ইনিংস খেলেন তিনি।

দা টেলিগ্রাফে লেখা কলামে ভন বলেন, পোপকে থামানোর জন্য নেতা হিসেবে কোনো পদক্ষেপই নিতে পারেননি রোহিত। “আমার মনে হয়, রোহিত শার্মার অধিনায়কত্ব খুবই গড়পড়তা মানের। সে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেনি। আমার মনে হয় না, সে তার ফিল্ডিং ঠিকমতো পরিচালিত করতে পেরেছিল কিংবা বোলিং পরিবর্তনের ক্ষেত্রে সক্রিয় ছিল। অলি পোপের সুইপ ও রিভার্স সুইপ থামানোর জন্য তার কাছে কোনো জবাবই ছিল না।” আগামী শুক্রবার বিশাখাপাত্নামে শুরু ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...