| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সংসদে অধিবেশন শুরু, সাকিব-মাশরাফি মাঠে!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ৩০ ১৯:০৫:৪৭
সংসদে অধিবেশন শুরু, সাকিব-মাশরাফি মাঠে!

সাকিব আল হাসান প্রথমবারের মতো নির্বাচনে জিতে জাতীয় সংসদ সদস্য হন। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মাশরাফি। তবে আজ (মঙ্গলবার) সংসদের প্রথম অধিবেশন শুরু হলে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স দলকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব। এরই মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জয় পেয়েছে তার দল। দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির নেতৃত্বে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স দল।

আজ বিকাল তিনটায় দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। বিপিএল সম্মেলনে যোগ দিতে সিলেটে অবস্থান করলেও আওয়ামী লীগের দুই সংসদ সদস্য সাকিব মোশাররফ এই অধিবেশনে যোগ দেননি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুমিল্লা ও রংপুর। এই ম্যাচে সাকিবকে মাঠে দেখা যায়। ব্যাট হাতে না নামলেও, বল হাতে খরুচে ছিলেন সাকিব। ৪ ওভারে ৪১ রান খরচায় অবশ্য একটি উইকেটও পেয়েছেন। মাগুরা-১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এই টাইগার অধিনায়ক।

দিনের অপর ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নেমেছে সিলেট ও ফরচুন বরিশাল। ফিটনেসের সমস্যা ও চোট নিয়েও বিপিএলে খেলার কারণে সমালোচিত হয়েছেন মাশরাফি। তবে সিলেট ফ্র্যাঞ্চাইজি তাকে যেকোনো মূল্যে খেলাতে চায়। এ অবস্থায় খেলাটা তার জন্য আদর্শ মনে না করলেও, প্রতিটি ম্যাচেই সিলেটের নেতৃত্ব দিচ্ছেন সাবেক এই টাইগার অধিনায়ক।

তামিমের দল বরিশালের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন সিলেট অধিনায়ক মাশরাফি। অধিনায়কের দায়িত্বে থাকায় শেষ পর্যন্ত আর প্রথম অধিবেশনে যোগ দেওয়া হয়নি ম্যাশের। যদিও এখন পর্যন্ত চলতি আসরে খেলা চারটি ম্যাচেই হেরেছে তার দল। ফলে সাত দলের এই টুর্নামেন্টে সবার তলানিতে অবস্থান সিলেটের। অন্যদিকে, সাকিবের রংপুর পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...