| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল নিয়ে রহস্যময় তথ্য দিলেন মিরাজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৭ ১২:৫৫:৫৮
বিপিএল নিয়ে রহস্যময় তথ্য দিলেন মিরাজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের কোন আসরেই প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব জেতা হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। তবে আর দেরি নয়, এবারের আসর দিয়েই সেই খরা কাটাতে চাইছেন জাতীয় দলের ধারাবাহিক এই পারফর্মার।

এই প্রতিবেদকের সঙ্গে একান্তে আলাপকালে তিনি একথা জানান। মিরাজ বলেন, ‘সত্যি বলতে এবারের আসরের জন্য নিজের তেমন কোন ব্যক্তিগত লক্ষ্যই নেই। তবে এটা ঠিক যদি কোন পুরষ্কার জিততে সেটা হবে; ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’, কারণ এই পুরস্কারটা বিপিএলে আমি কখনোই জিতিনি।’

নিজের ব্যক্তিগত লক্ষ্যের পাশাপাশি ১০ম বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলা এই ২৬ বছর বয়সী নিজ দলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন। তবে সেক্ষেত্রে আগেভাগেই হুঙ্কার ছাড়েননি বরং পুরো টুর্নামেন্টে তার দল ধীর গতিতে আগাবে বলেই মনে হল।

‘দেখেন দল হিসেবে আমরা খুবই ভাল। আমাদের বেশ কয়েকজন সিনিয়র প্লেয়ার আছে। আমি আছি, সৌম্য সরকার আছে। পাশাপাশি বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটারও আছে। আমাদের লক্ষ্য থাকবে আগে শেষ চার নিশ্চিত করা এরপর দেখব ফাইনালে খেলা যায় কি না।’

বিপিএলের এবারের আসরে তিন ম্যাচে এক জয়ে দুই পয়েন্ট নিয়ে ৭ দলের মধ্যে টেবিলের পাঁচে তামিম-মিরাজদের বরিশাল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...