| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের নাহিদা জায়গা করে নিলেন আইসিসির বর্ষসেরা একাদশে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২৩ ১৫:৪৯:০৬
বাংলাদেশের নাহিদা জায়গা করে নিলেন আইসিসির বর্ষসেরা একাদশে

গত বছরটি বাংলাদেশের নারী ক্রিকেটের সবচেয়ে সফল বছর বললে অত্যুক্তি হবে না। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজ ড্র, পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের সাথে রেকর্ডে ভারী ওজন ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম জয় আসে। এমন দারুণ এক বছরের পেছনে বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারের কথাই বারবার ঘুরেফিরে আসে।

বছরের শেষদিকে এসে প্রথম বাংলাদেশি নারী হিসেবে জিতেছিলেন আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার। এবার আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিলেন নাহিদা। গেল বছর ওয়ানডেতে মোট ২০ উইকেট পেয়েছিলেন নাহিদা। যা ওয়ানডেতে বিদায়ী বছরের দ্বিতীয় সর্বোচ্চ। দেশে কিংবা দেশের বাইরে সবখানেই নিজের স্পিন ঘূর্ণিতে বাজিমাত করেছিলেন নাহিদা মেয়েদের দলে সর্বোচ্চ পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার। দুজন নিউজিল্যান্ডের। আর একজন করে জায়গা পেয়েছেন বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে। দলের অধিনায়ক বছরজুড়ে দুর্দান্ত পারফর্ম করা লঙ্কান ব্যাটার চামারি আতাপাত্তু।

বর্ষসেরা নারী ওয়ানডে দল

ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...