মুশফিকের ঝড়ো ফিফটিতে খুলনা টাইগার্সকে চ্যালেজিং টার্গেট দিলো বরিশাল
আসন্ন বিপিএলের দশম আসরে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ফরচুর বরিশাল ও খুলনা টাইগার্স।
দ্বিতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হয়েছে এই দুই দল। সোমবার (২২ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ফরচুন বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে খুলনা টাইগার্স।
ফরচুন বরিশাল ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করেছে। মুশফিক ৬৮ তামিম ৪০ রান করেছেন।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), ইভেন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, ফাহিম আশরাফ, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও ওশানে থমাস
