| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলে দল কিনতে চেয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি!

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ২২:৩৪:৩৭
বিপিএলে দল কিনতে চেয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি!

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে দুদিন আগে। যদিও এই টুর্নামেন্টটি ২০১২ সালে আইপিএলের স্টাইল দিয়ে শুরু হয়েছিল, লিগটি অনেক বছর ধরে ভাল পর্যায়ে পৌঁছাতে পারেনি। বরং দিনের পর দিন আবেগ বাড়তে না পেরে কমে যাচ্ছে।

বিপিএল বদলের পর এখন অনেক লিগ শুরু হয়েছে। জনপ্রিয়তার দিক থেকে বিপিএলের অবস্থান সবার শেষে। এতে খুশি নন বাংলাদেশি ভক্তরা। খেলোয়াড়রাও খুশি নন।

এমন এক লিগে যদি আইপিএলের ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়, তবে কেমন হবে? ভক্তরা তো খুশিতে গদগদ করার কথা। তবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা নাকি বিপিএলে আগ্রহ দেখিয়েছিল, বিসিবিই রাজি হয়নি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর।

কিন্তু কেন রাজি হয়নি বিসিবি? ইসমাইল হায়দার মল্লিক সেই কারণও জানালেন। তিনি বলেন, ‘আমরা এমন কিছু করতে চাই না যেখানে টুর্নামেন্টের অধিকার আমাদের হাতে থাকবে না এবং অন্য কারও কাছে চলে যাবে।’

আইপিএলের দলগুলোর বাংলাদেশে আসা নিয়ে প্রশ্নের জবাবে ইসমাইল হায়দার মল্লিক জানান, বিপিএলে দল কেনার ব্যাপারে তাদের কাছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকবার প্রস্তাব দিয়েছে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের মতোই টুর্নামেন্টটা চালাতে চায়।

কোন কোন ফ্র্যাঞ্চাইজি আবেদন জানিয়েছিল, সে বিষয়ে অবশ্য পরিষ্কারভাবে জানাননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা। এমনকি বিপিএলে দল কেনার ব্যাপারে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও এখন পর্যন্ত মুখ খোলেনি।

তবে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি ভারতের বাইরেও নিজেদের দল তৈরি করেছে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আইএলটি২০, এসএ২০, এমএলসি র মতো লিগে ফ্র্যাঞ্চাইজি কিনেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...