| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

স্টপ ক্লক-টাইমড আউট সহ বিভিন্ন নতুন নিয়ম থাকছে এবারের বিপিএলে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ১৪:৫৮:২০
স্টপ ক্লক-টাইমড আউট সহ বিভিন্ন নতুন নিয়ম থাকছে এবারের বিপিএলে

বিপিএলের দশম আসরও তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। গ্রুপ পর্বে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তের ট্রেনিং সেশন নিয়ে ব্যস্ত দলগুলো। এবারের মৌসুমে বিপিএলের নিয়ম পরিবর্তন হয়েছে। মূলত আইসিসির কিছু পরিবর্তনের কারণে বিপিএল আয়োজকদের এটি করতে হয়েছিল।

বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান জানান, টুর্নামেন্টটির প্লেয়িং কন্ডিশনেও কিছু পরিবর্তন আসছে। চালু হবে আইসিসির নতুন নিয়ম স্টপ ক্লক সিস্টেম। নিয়ম অনুযায়ী বোলিং পরিবর্তনে ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে ফিল্ডিং দলকে প্রথমবার সতর্ক করা হবে। দ্বিতীয়বারও একই ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দল পাবে ৫ রান। বিপিএলের আগের আসরে ছিলো না এই নিয়ম।

এদিকে আসন্ন বিপিএলে স্ট্যাম্পিং রিভিউতে নো বল চেক করবেন না আম্পায়ার। থাকছে টাইমড আউটের নিয়ম। সেক্ষেত্রে টাইমড আউটের পরিবর্তে থাকবে ৫ রানের পেনাল্টি। তবে প্রথমবার সতর্ক করা হবে ব্যাটিং দলকে। পরবর্তীতে নিয়ম ভঙ্গ করলে টাইমড আউট হবেন ব্যাটান। কোনো দল বিদেশি কোটা পূরণ করতে না পারলে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।

আসন্ন বিপিএলে হাই স্কোরিং উইকেট চায় বিসিবি। সিলেট ও চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে বেশি চিন্তা থাকলেও টেকনিক্যাল কমিটির আহ্বায়ক আশা করেন, ঢাকাতেও এবার রানের ফুলঝুরি ছুটবে। রকিবুল দাবি করেন, বিপিএলে এবার মিরপুরের উইকেটে ১৮০ থেকে ২০০ রানের ম্যাচ হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...