| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অনলাইনে-বিপিএলের টিকিট কাটবেন যেভাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৭ ১০:৪১:৫৯
অনলাইনে-বিপিএলের টিকিট কাটবেন যেভাবে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর আমাদের সামনে। ১৯ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও গ্রেট ঢাকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আসর। প্রায় দেড় মাস ধরে চলা এই ক্রিকেট উৎসবে বিপুল সংখ্যক দর্শকের সমাগম আশা করছে আয়োজক বিসিবি। নতুন মৌসুমে চমক দিতে প্রস্তুত তারা।

বিপিএলের এবারের আসরে রাখা হয়েছে অনলাইনে টিকেট কাটার ব্যবস্থা। ঘরে বসে টিকিট কাটা যাবে সহজেই। যদিও টিকিট সংগ্রহ করতে হবে স্টেডিয়াম থেকেই। ইতিমধ্যে প্রথম দিনের দুই ম্যাচের টিকিট উন্মুক্ত করা হয়েছে। ১৯ তারিখের সেই ম্যাচের টিকিট কাটা যাবে আজ রাত ১১টা ৪৫ পর্যন্ত।

ঘরে বসে অনলাইনে বিপিএলের টিকিট কাটতে হলে চলে যেতে হবে https://ticket.tigercricket.com.bd/ এই ওয়েব অ্যাড্রেসে। সেখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ইমেইল দ্বারা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপরেই আপনার ফোনে একটি ৮ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠানো হবে। যার মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

এরপরেই স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। যেখানে শুরুতে কোন গ্যালারিতে বসবেন তা ঠিক করতে হবে। এরপরেই তা চলে যাবে পেমেন্ট গেটওয়েতে। এখানে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের তথ্য প্রদানের মাধ্যমে টিকিট কেনা সম্পন্ন হবে।

এরপরেই আপনার ফোনে বিসিবির পক্ষ থেকে একটি টিকিট কোড দেওয়া হবে। ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত টিকিট কাউন্টার বুথে এই কোড এবং জাতীয় পরিচয়পত্র দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে।

এবারের বিপিএলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়।

নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডে বসেই বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...