| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিপিএল ৭ দলের অধিনায়ক হলেন যারা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৬ ২২:১৮:৩৫
বিপিএল ৭ দলের অধিনায়ক হলেন যারা

আর কয়েকদিন পর শুরু হচ্ছে বিপিএলের দশম আসর। দলগুলো ইতিমধ্যেই অনুশীলনে ব্যস্ত। মিরপুর, বসুন্ধরা ছাড়াও পুবেরগাঁও স্পোর্টস ট্রেনিং ইনস্টিটিউটে (পিকেএসপি) দলের প্রশিক্ষণ রয়েছে। এবারের বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি থেকে।

বিপিএলের এবারের আসরে অংশ নিচ্ছে সাতটি দল। অধিনায়কত্ব ইস্যুতে বড় চমক দেখিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলটির সফলতম অধিনায়ক ইমরুল কায়েসকে বাদ দিয়ে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। দলকে হ্যাট্রটিক চ্যাম্পিয়ন করেও অধিনায়ক থাকা হলো না ইমরুলের।

এবারের বিপিএলে রংপুরকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। সাকিবের মতো বিশ্বমানের ক্রিকেটার থাকার পরও সোহানের উপরই আস্থা রেখেছে রংপুরের টিম ম্যানেজমেন্ট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। অন্যদিকে, মাশরাফি ফিট না হলে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।

মোসাদ্দেকের ওপর আস্থা নবাগত ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার। খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার এনামুল হক বিজয়। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ-জাতীয় দলের চার সিনিয়র খেলবেন ফরচুন বরিশালে। অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত এই দলকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

এক নজরে বিপিএলের সাত দলের অধিনায়ক :

কুমিল্লা ভিক্টোরিয়ান্স- লিটন দাস

দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম

সিলেট স্ট্রাইকার্স- নাজমুল হোসেন শান্ত

খুলনা টাইগার্স- এনামুল হক বিজয়

ফরচুন বরিশাল- তামিম ইকবাল

রংপুর রাইডার্স- নুরুল হাসান সোহান

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...