| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বেশি খেলা থাকায় মিরপুরের উইকেটের মান ভালো করা সম্ভব নয় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৫ ১২:৪২:০৫
বেশি খেলা থাকায় মিরপুরের উইকেটের মান ভালো করা সম্ভব নয় বিসিবি

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে বিতর্কের কমতি নেই। জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে বিদেশি খেলোয়াড়রাও বিভিন্ন সময় মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু, হোম অব ক্রিকেটে অতিরিক্ত খেলা হওয়ার কারণে উইকেটের মান ভালো করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। রবিবার তিনি গণমাধ্যমকে বলেন, “অধিকাংশ প্রেশারটা পড়ছে মিরপুরের উইকেটে।

এখানে আমরা যে পরিমাণ খেলা খেলাচ্ছি। উইকেটের মান ভালো করা আমাদের পক্ষে সম্ভব না। কাজে আমাদের খেলার মাঠ দরকার। আমি বলছি না, স্টেডিয়াম দরকার। কারণ স্টেডিয়ামের খরচ অনেক বেশি” তৃতীয় মেয়াদে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন পাপন। এবারে আসার তার মত ছিল না, তারপরেও বিভিন্ন কারণে আসতে হয়েছে। তাই আগামীতে আর বিসিবি সভাপতি পদে আসার কোনো কারণ দেখছেন না পাপন। এ পদে আসতে হলে কী কী বাধ্যবাধকতা আছে সেটাও মনে করিয়ে দিয়েছেন বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রী।

পাপন বলেন, “দুই টার্ম হয়েছে, থার্ড টার্মে আমি এবার কিন্তু হতে চাচ্ছিলাম না। সভাপতি অন্তত হতে চাইনি। আমি যেহেতু এই টার্মেই হতে চাইনি। তাই আমার আবার কন্টিনিউ করার প্রশ্ন আসে না। আমার ধারণা, এখন এটা ছেড়ে দেওয়া ভালো। এটা অনেকটা নিজস্ব ব্যাপার। আমি মনে করি, এখন এখান থেকে সরে আসাটা আমার জন্য ভালো। আমাদের যে টার্ম এই টার্মের পর যদি আমি না দাঁড়াই। তাহলে তো কোনো অসুবিধাই নাই। নতুন যারা আসবে প্রথমে কাউন্সিলর হতে হবে। তারপরে নির্বাচিত হয়ে আসতে হবে”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...