| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বিসিবর সভাপতি হচ্ছেন মাশরাফি, নতুন তথ্য দিলেন পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১২ ১৮:১৪:৪৪
বিসিবর সভাপতি হচ্ছেন মাশরাফি, নতুন তথ্য দিলেন পাপন

নতুন করে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার মন্ত্রিত্ব পাওয়ার আগে থেকেই তিনি আর বিসিবির দায়িত্বে থাকবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়। তিনি নিজেও ইতোমধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

পাপন বিসিবির পদ ছাড়লে, কে আসবেন এই দায়িত্বে– সেই গুঞ্জনও চলছে জোরেশোরে। অনেকের মতে পদটিতে মাশরাফি বিন ‍মুর্তজার আসার সম্ভাবনা রয়েছে, যা নিয়ে মুখ খুলেছেন পাপনও। আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি পাপন। এ সময় তার কাছে জানতে চাওয়া হয় পরবর্তীতে মাশরাফিকে বিসিবির সভাপতি হিসেবে তিনি দেখতে চান কি না। জবাবে পাপন বলেন, ‘এটা বলা মুশকিল, প্রথম কথা হচ্ছে এটা একটা প্রক্রিয়া।

এই প্রক্রিয়ায় আগে আসতে হবে তাকে। প্রথমে তাকে কাউন্সিলরারশিপ নিতে হবে। কাউন্সিলর হওয়ার পরে আসতে হবে নির্বাচিত হয়ে। যারা নির্বাচিত হয়ে আসবে, তারা ঠিক করবে কে সভাপতি হবে। প্রসেসটা খুব সিম্পল।’ কেবল মাশরাফিই নন, বিসিবি সভাপতি হওয়ার মতো আরও অনেকে আছেন বলে— এক এক করে বিসিবির ক্রিকেট পরিচালক ও সাবেক ক্রিকেটারদের নাম বলেন পাপন, ‘এখন ধরেই নিলাম আমার বোর্ডের সবাই আছে।

নতুন আরও দু’জন বা একজন আসলো, এখানে সিনিয়রদের মধ্যে সিরাজ (এনায়েত হোসেন সিরাজ) ভাই আছে, ববি (আহমেদ সাজ্জাদুল আলম) ভাই, জালাল ইউনুস এবং মাহবুব আনাম আছে। আবার ক্রিকেটারদের মধ্যে সিনিয়র যারা আছে আকরাম খান আছে দুর্জয় (নাইমুর রহমান) আছে আমাদের সুজন (খালেদ মাহমুদ) আছে। আমি বলছি যে অনেকেই আছে। এখন তারা কাকে বেছে নেবে এটা কিন্তু বলা কঠিন।

বাইরে থেকে চাপানোর কোনো সুযোগ নেই।’ বিসিবিতে নতুন করে দায়িত্ব নিয়েই যিনিই আসুক, তিনি বাইরের কেউ হবেন না বলে জানিয়েছেন নবমনোনীত এই ক্রীড়া মন্ত্রী, ‘আমার মনে হয় একটা হতে পারে আইসিসির মেয়াদটা শেষ হলে, তখন একটা চিন্তা করে ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সেক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের ডিরেক্টর আছে তাদের মধ্যে থেকে একজন হবে। মানে বাইরে থেকে কারও আসার কোনো সুযোগ নেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...