| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের তারকা ক্রিকেটার কাউকে চেননা রোনালদো (ভিডিও)

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১১ ১৪:৩৯:৩৪
ভারতের তারকা ক্রিকেটার কাউকে চেননা রোনালদো (ভিডিও)

বিরাট কোহলি বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং জনপ্রিয় ক্রিকেট তারকা। বিশ্ব ক্রীড়াঙ্গনে নিজের নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সোশ্যাল মিডিয়া ফলোয়ারদের পরিপ্রেক্ষিতে, তিনি প্রায়শই লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো তারকাদের হারান। তবে ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের জয়ের নায়ক কিংবদন্তি রোনালদো নাজারিও এই ভারতীয় ব্যাটসম্যানকে চিনতে পারেননি।

ফুটবলের তীর্থভূমি খ্যাত লাতিন আমেরিকায় এখনো সে অর্থে জনপ্রিয়তা পায়নি ক্রিকেট। এরপরও বিরাট কোহলিকে অনেক ফুটবল তারকাই চেনেন। তার কোনো বড় অর্জনে অনেকে শুভেচ্ছাও জানান। পর্তুগাল সুপার ক্রিশ্চিয়ানো রোনালদোও চেনেন কোহলিকে। ভারতের সাবেক অধিনায়কেরও পছন্দের ফুটবলার সিআরসেভেন। কিন্তু রোনালদো নাজারিও চেনেন না কোহলিকে।

সম্প্রতি ব্রাজিল কিংবদন্তীর সঙ্গে দেখা করেছিলেন ইউটিউবার ‘স্পিড’। তিনি রোনালদোকে প্রশ্ন করেন, ‘আপনি বিরাট কোহলিকে চেনেন?’ ২০০২ বিশ্বকাপজয়ীর পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘কে?’ স্পিড বলেন, ‘ভারতের বিরাট কোহলি।’ রোনালদোর অকপট জবাব, ‘না।’ বিস্ময় প্রকাশ করে স্পিড বলেন, ‘আপনি কোহলিকে চেনেন না!’

জবাবে রোনালদো বলেন, ‘ও কে? কোনো খেলোয়াড় নাকি?’ উত্তর দিয়ে স্পিড বলেন, ‘ও একজন ক্রিকেট খেলোয়াড়।’ তারপর রোনালদো বলেন, ‘ও এখানে সে রকম জনপ্রিয় নয়। তাই হয়তো চিনি না।’ স্পিড বলেন, ‘হ্যাঁ সেটা হতে পারে। কিন্তু ও সেরা ক্রিকেটার। অনেকটা বাবর আজমের মতো। আপনি কখনও কোহলিকে দেখেননি? রোনালদোর উত্তর, না। কখনও দেখিনি।

সিনিয়র রোনালদোর এমন মন্তব্যে নিশ্চিতভাবেই আহত করবে কোহলি ভক্তদের। কোহলিকে যেখানে গোটা বিশ্ব চেনে, সেখানে রোনালদো মতো এত জনপ্রিয় একজন ফুটবলারের কাছে কীভাবে তিনি অচেনা হতে পারেন?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...