| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ১৫:২৬:০৭
আবারও মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

নতুন বছরের শুরুটা এখনো ভালো হয়নি ফুটবল বিশ্বের জন্য। দলগুলোর রদবদলের শীতে উত্তাপ ছড়াবে এমন কোনো খবর নেই। একইভাবে ক্লাব ফুটবলেও কিছুটা অবনতি হয়েছে। আবারও অপেক্ষা করতে হবে এএফসি বা আফ্রিকা কাপ অফ নেশনের জন্য। এরই মধ্যে অবশ্য ব্রাজিল ও আর্জেন্টিনার ক্যালেন্ডার ফুটবল বিশ্বকে কিছুটা স্বস্তি দিচ্ছে।

আসন্ন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের জন্য কনমেবল অঞ্চলের বাছাইপর্বে মাঠে নামবে এই দুই দেশ। জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে বাছাইপর্ব। কনমেবলের ১০ দেশ দুই গ্রুপে ভাগ হয়ে মাঠে নামবে। সেখান থেকে সেরা দুই দল যাবে প্যারিসে।

বাছাইপর্বে গ্রুপ-এ তে ব্রাজিলের প্রতিপক্ষ ভেনিজুয়েলা, কলম্বিয়া, বলিভিয়া এবং ইকুয়েডর। অন্যদিকে গ্রুপ-বি তে আর্জেন্টিনাকে খেলতে হবে উরুগুয়ে, চিলি, প্যারাগুয়ে এবং পেরুর বিপক্ষে।

বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২১ তারিখ প্যারাগুয়ের বিপক্ষে। ২৪ জানুয়ারি তাদের প্রতিপক্ষ পেরু। দুই ম্যাচ পরে খানিক বিশ্রাম পাবে তারা। ৩০ তারিখ জুনিয়র আর্জেন্টাইনদের প্রতিপক্ষ চিলি। আর ২ ফেব্রুয়ারি শেষ ম্যাচে তারা মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। ব্রাজিলকে অবশ্য কিছুটা কড়া সূচির মধ্য দিয়ে যেতে হবে। ২০১৬ অলিম্পিকে স্বর্ণপদক পাওয়া দলটি প্রথম ম্যাচ খেলবে ২৩ তারিখ। তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ২৬ তারিখ তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। জানুয়ারির ২৯ তারিখ সেলেসাওরা খেলবে ইকুয়েডরের বিপক্ষে। আর শেষ ম্যাচে স্বাগতিক ভেনিজুয়েলার বিপক্ষে তাদের ম্যাচ হবে ১ ফেব্রুয়ারি।

অলিম্পিক এবং অলিম্পিক বাছাইয়ের এই প্রতিযোগিতায় খেলবে তাদের যুবদল। অনূর্ধ্ব-২৩ দল নিয়ে মাঠে নামতে হবে তাদের। তবে, মূল জাতীয় দল থেকে তিনজন খেলোয়াড়কেও দলে নেওয়ার সুযোগ থাকছে। কোয়ালিফাই শেষে এই সুযোগই নিতে আগ্রহী আর্জেন্টিনার যুবদলের কোচ হ্যাভিয়ের মাশ্চেরানো। তার প্রত্যাশা আর্জেন্টিনা কোয়ালিফাই করলে অলিম্পিকে অংশ নেবেন আর্জেন্টাইন ফুটবলের দুই বড় নাম লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...