| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে মাঠে সাকিবের রংপুর রাইডার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ১৩:০০:৪২
সবার আগে মাঠে সাকিবের রংপুর রাইডার্স

প্রথমে মাঠে নামে রংপুর রাইডার্স। জিএলপির প্রস্তুতি শুরু হয়েছে। সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে অনুশীলন করে দলটি। তবে প্রথম দিনে অনুশীলনে ছিলেন না সব ক্রিকেটার। যদিও যোগ দিয়েছেন দলের বড় তারকা সাকিব আল হাসান।

প্রথম দিনই নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন সাকিব। ছিলেন নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারী, আবু হায়দার রনি, আশিকুর জামান, হাসান মুরাদ, রিপন মন্ডল ও ফজলে মাহমুদ রাব্বি। কোচদের মধ্যে হেড কোচ সোহেল ইসলাম, বোলিং কোচ মোহাম্মদ রফিক ছিলেন। ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর।

প্রথম দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। সাকিব জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়ে রংপুর রাইডার্স। তিনি বলেন, ‘রংপুর রাইডার্স কি অন্য কোনো চিন্তা করেছে, ইয়ে (চ্যাম্পিয়ন) ছাড়া? আমার মনে হয়, রংপুর রাইডার্স ভারসাম্যপূর্ণ দল। একইসঙ্গে অন্যান্য দলও শক্তিশালী। যেহেতু রংপুর প্রতি বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে থাকে, এবছরও তাদের সেটাই লক্ষ্য থাকবে। ’আরএইচ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...