| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ঘাস বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করছে বার্সা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১০ ১০:১৯:৪৫
ঘাস বিক্রি করে কোটি কোটি ডলার ইনকাম করছে বার্সা

ক্যাম্প ন্যু সংস্কার করেছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা। প্রেস দ্বারা প্রদত্ত তথ্য অনুযায়ী, ১.৪৫ বিলিয়ন ইউরো খরচ গুনতে হবে। এ কারণে কাতালান ক্লাবটি তাদের সম্পদ বিক্রি করে তহবিল গঠন শুরু করেছে। তারা তাদের খরচ মেটাতে ক্যাম্প ন্যু থেকে ঘাস ও হীরা বিক্রি করছে। ভক্তরা এখন ঘাস এবং হীরা কিনতে ক্যাম্প ন্যু দোকানে যেতে পারেন।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট গোল ডটকম বলছে— ঘাস ও ডায়মন্ড বিক্রি করে বার্সার আয় হতে পারে ১৫ হাজার ইউরো। যা তাদের ক্যাম্প ন্যু সংস্কারে বেশ সহায়ক হতে পারে। ঘাস কিনতে গেলে নূন্যতম ৪৯.৯৯ ইউরো খরচ করতে হবে ভক্তদের। এছাড়া ৭৯.৯৯ ইউরোর একটি অফারও আছে। কাঠের ফ্রেমে ঘাস নিতে চাইলে খরচ করতে হবে ৪১৯.৯৯ ইউরো।

নিজেদের ঐতিহাসিক ঘরের মাঠ ব্যবহার করতে না পারায়, সাময়িক সময়ের জন্য বার্সা হোমভেন্যু হিসেবে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানির মাঠটি ব্যবহার করছে। যার ধারণক্ষমতা ৫৪ হাজার। তবে তাদের আশা– আগামী ২০২৫-২৬ মৌসুম থেকে ফের ক্যাম্প ন্যুতে ফিরতে পারবে কাতালোনিয়ান ক্লাবটির ফুটবল। সংস্কার কাজের জন্য অর্থ যোগাতে তারা নিলামেরও আয়োজন করেছিল, সেখানে দলটির নীতি-নির্ধারকরা বিভিন্ন পন্থা অবলম্বনের পথ বাতলে দেন। সে ধারাবাহিকতায় এবার তারা নিজেদের পুরোনো মাঠের ঘাস ও ডায়মন্ড বিক্রি শুরু করেছে।

পর্যাপ্ত অর্থ না থাকায় জানুয়ারির দলবদলেও চাহিদামতো খেলোয়াড় কিনতে পারছে না বার্সা। তবে এই মৌসুমে তারা ব্রাজিলিয়ান স্ট্রাইকার ভিতর রককে নিবন্ধন করিয়েছে। যদিও তাকে আগেই কিনে রেখেছিল বার্সা। তাকে কেনার অর্থ কিস্তিতে শোধ করবে ক্লাবটি। এছাড়া বেশ কয়েকবারই বার্সা কর্তৃপক্ষসহ কোচ জাভি হার্নান্দেজ অর্থের অভাবে খেলোয়াড় কিনতে না পারার বিষয়টি প্রকাশ্যে জানিয়ে আসছেন।

বিক্রির জন্য প্রস্তুত রাখা ঘাস সম্পর্কে ব্লুগ্রানাররা জানিয়েছে, এসব ঘাস দীর্ঘ সময়ের জন্য (আনলিমিটেড পিরিয়ড) সম্পূর্ণ প্রাকৃতিক দেখাবে। এজন্য ক্রেতাদের এসব ঘাসে কোনো পানি দিতে হবে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...