বিশ্বকাপের আগে দল থেকে বাবকে বাদ দিলেন হাফিজ
অস্ট্রেলিয়ার মাটিতে আরেকটি সিরিজ হারল পাকিস্তান। দলের ব্যর্থতার পাশাপাশি বাবর আজম ফর্মের বাইরে। সাবেক অধিনায়ক ইদানীং মজা পাচ্ছেন না। সেজন্য তাকে আপাতত বিশ্রামের পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। পরে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় পাকিস্তান দলের পরিচালক মোহাম্মদ হাফিজকে। যেখানে তিনি বিশ্রাম নেন তিনি বাবরের কাছে চলে যান।
অজিদের সঙ্গে ৩-০ ব্যবধানে শেষ হওয়া সিরিজে বাবর ৬ ইনিংস মিলিয়ে মাত্র ১২৬ রান করেছেন। সে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার বিশ্রাম চেয়েছেন পাকিস্তানের সাবেক স্পিনার মুশতাক আহমেদ। তবে তার সেই দাবি প্রত্যাখ্যান করে দিয়েছেন হাফিজ। বাবরের ফর্মহীনতার বিষয়টি স্বীকার করে তিনি কঠিন সময়েও তার পাশে থাকার কথা জানান।
হাফিজ বলছেন, ‘বাবর আজম বিশ্রাম নিতে পারে। তবে তাকে বিশ্রাম দেওয়ার আগে সে কী চায় সেটা জানা উচিৎ। তাই তার বিশ্রামের প্রয়োজন নেই এই মুহূর্তে, সে হয়তো নিজের কৌশল উন্নতি করতে কথা বলতে পারে। সব সময় প্র্যাকটিস সেশনে খুব পরিশ্রম করছে সে। তার প্রয়োজনীয় যেকোনো সহায়তা করতে টিম ম্যানেজমেন্ট প্রস্তুত আছে।’
বাবরের প্রশংসা করে সাবেক এই পাক অলরাউন্ডার আরও বলেন, ‘সে কিন্তু ম্যাচে খারাপ করেনি, তবে এটা ঠিক যে তার বড় ইনিংস খেলা দরকার। একটি বড় ইনিংসই তার আত্মবিশ্বাস ফেরাতে পারে। লাল বলের ক্রিকেট খেলা সব সময়ই কঠিন, তবে যে টেস্টে খেলতে পারে– যেকোনো ফরম্যাটে তার খেলা সম্ভব।’
Will Babar Azam sit out New Zealand T20I series?
Read more: https://t.co/ATWTLLPobB#BabarAzam pic.twitter.com/5p1n4MRlCC
— Cricket Pakistan (@cricketpakcompk) January 6, 2024
এর আগে ফর্মহীন অবস্থায় বিরাট কোহলির বিশ্রামের প্রসঙ্গ টেনে বাবরকেও বিশ্রামের পরামর্শ দেন সাবেক স্পিনার মুশতাক আহমেদ। তিনি বলেন, ‘বিশ্বজুড়ে আমরা কোচিং করিয়ে থাকি এবং আমরা যখন দেখি একজন ক্রিকেটার মানসিকভাবে দ্বিধাগ্রস্ত, তখন তাকে ২-৩ ম্যাচে বিশ্রাম রাখা হয়। কোহলি যখন ফর্মে ছিল না, সে বিরতি নিয়েছিল। এরপর আর তাকে সেভাবে সংগ্রাম করতে দেখা যায়নি। পাকিস্তান টিম ম্যানেজমেন্টেরও উচিৎ নিজেদের কতৃত্ব বলে বাবরকে একই পরামর্শ দেওয়া।’
সাবেক এই পাক ক্রিকেটার আরও বলেন, ‘বাবর এক সময় দারুণ পারফর্ম করেছে, সে আমাদের হিরো। বিশ্বেরও অন্যতম সেরা খেলোয়াড় বিবেচনা করা হয় তাকে। যাইহোক, সে এশিয়া কাপ ও বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেক চ্যালেঞ্জিং সময় পার করছে। ক্যাপ্টেন্সি হারিয়েছে, কিছু নেতিবাচক গুঞ্জনও ছিল তাকে ঘিরে— সবমিলিয়ে তার কঠিন সময়ে যে বিশ্রাম দরকার, সেটা আমাদের সংস্কৃতিতে নেই। আমি সেখানে থাকলে, বাবরকে বলতাম যে বিশ্রাম নাও।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
