| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ ফিল্ডিংয়ে ১ নং হল পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩১ ২০:৫৬:৪৯
খারাপ ফিল্ডিংয়ে ১ নং হল পাকিস্তান

গত বিশ্বকাপে পাকিস্তানকে সাহায্য করতে পারেনি ভারত। ফেভারিট খেতাব দিয়ে মৌসুম শুরু করলেও পারফরম্যান্সে তার কোনো ছাপ ছিল না। গৌতম গম্ভীরও তাদের দুর্বল রক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন। এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, পাকিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ ফিল্ডিং দল।

আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ভালো করতে হলে পাকিস্তানকে অবশ্যই ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে বলে মনে করেন গম্ভীর। তবে তার ধারণা, সেটা পারবে না পাকিস্তান।

গম্ভীর বলেন, ‘পাকিস্তানের ফিল্ডিং দেখে আমি হতাশ। ৫০ ওভারের বিশ্বকাপেই দেখা গিয়েছে ওদের ফিল্ডিং কতটা খারাপ। এখন বিশ্বের সব থেকে খারাপ ফিল্ডিং দল পাকিস্তান। এই ফিল্ডিং নিয়ে ওরা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটে ফিল্ডিং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা খারাপ হলে ম্যাচ জেতা যাবে না।’

এদিকে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখিয়েছিল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পা রেখেছিল তারা। তবে শিরোপার লড়াইয়ে হারতে হয় অস্ট্রেলিয়ার কাছে। সে প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, ‘ভারত কত বার ফাইনালে উঠেছে সেটা সবাই জানে। গত পাঁচ-ছয় বছরে ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ভারত এখন ট্রফি জেতা থেকে এক কদম বা দু’কদম দূরে শেষ করে। পাকিস্তান তো সেখানে পৌঁছাতেই পারে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম কোস্টারিকা, জানুন ফলাফল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দাপুটে জয় দিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে ব্রাজিল। শেষ ম্যাচে কোস্টারিকাকে ৩-০ ...

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

কিছুক্ষণ পর শুরু; ব্রাজিল বনাম কোস্টারিকা ম্যাচ, Live যেভাবে দেখবেন

আর কিছুক্ষণের অপেক্ষা। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ...