২০২৪-এ বলিউডে আসছে নতুন জুটির
মুখ থুবড়ে পড়া বলিউড আবার যেন প্রাণ ফিরে পেল নতুন নতুন হিট সিনেমা উপহার দিয়ে। ২০২৩ এর মতো এ যাত্রা অব্যাহত থাকবে ২০২৪ এ এমন প্রত্যাশা নিয়ে আশায় বুক বেঁধেছেন দর্শকরা। চলতি বছরে ‘পাঠান’, ‘দ্য কেরালা স্টোরি’, ‘গদর ২’, ‘জওয়ান’, ‘টাইগার ৩’ ‘অ্যানিমেল’ ‘ডানকি’ এর মতো ছবিগুলো রেকর্ড ব্যবসা করেছে। সবাই চাইছেন, আগামী বছরেও এমনই সাফল্য আসুক। ২০২৪ সালে সিনেমার ব্যবসা কেমন হবে, তা মুক্তির আগে নিশ্চিতভাবে বলা না গেলেও বেশ কিছু নতুন জুটি আশা দেখাচ্ছে। এ তালিকায় রয়েছে হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি, শাহিদ কাপুর-কৃতি শ্যাননের নাম। দেখা যাক কারা আসছেন নতুন কোন ধামাকা নিয়ে।
হৃতিক রোশন-দীপিকা পাড়ুকোন (ফাইটার) ২০২৪ সালের শুরুতেই আসছে বড় ধামাকা। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় প্রথমবার একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোনকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘ফাইটার’।ছবিটি ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন (যুদ্ধবিমান সংক্রান্ত)। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার-গান। যেখানে দুই অভিনেতা-অভিনেত্রীর কেমিস্ট্রি বেশ মনে ধরেছে দর্শকদের। পুরো ছবিতেও তাদের অভিনয় যে সবার পছন্দ হবে, এমনটা আশা রাখাই যায়।
ক্যাটরিনা কাইফ-বিজয় সেতুপতি (মেরি ক্রিসমাস) শ্রীরাম রাঘবনের মতো পরিচালকের ছবি মানেই দর্শকদের প্রত্যাশা তুঙ্গে থাকবে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার ওপর ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফ ও বিজয় সেতুপতি। পরিচালকের প্রত্যেকটি ছবির বিষয়বস্তুতেই ভিন্নস্বাদের হয়। ‘মেরি ক্রিসমাস’-এও শ্রীরাম রাঘবন যে নতুন কিছুর ছোঁয়া দেবেন, তা বলাই বাহুল্য। তবে সবকিছুর মধ্যেও নতুন জুটি নিয়ে বেশি আলোচনা চলছে।
শাহিদ কাপুর-কৃতি শ্যানন (আনটাইটেলড) প্রযোজক দীনেশ ভিজানের নতুন ছবিতে এই জুটিকে দেখা যাবে। ইতিমধ্যে ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ্যে এসেছে। তবে ছবির নাম এখনও ঠিক হয়নি। আপাতত জোরকদমে সিনেমাটির প্রি প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরুর কথা। বলিউড সূত্রে খবর, ২০২৪-এই বড়পর্দায় মুক্তি পাবে শাহিদ-কৃতি জুটির প্রথম ছবি। এছাড়াও আরও বেশ কয়েকটি নতুন জুটির ছবি বলিউডে আসতে চলেছে আগামী বছর। ভিকি কৌশলের সঙ্গে প্রথমবার আসতে চলেছেন দক্ষিণী (বর্তমানে বলিউডেও) তারকা রাশমিকা মান্দানা। সিদ্ধার্থ মালহোত্রা ও রাশি খান্নাকে প্রথমবার জুটিতে দেখা যাবে ‘যোদ্ধা’ ছবিতে। আবার ‘হিরো নম্বর ওয়ান’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে বড়পর্দায় ডেবিউ করবেন হৃতিক রোশনের বোন পশমিনা রোশন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
