| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় সংগীত বাজাতে না দেয়ায় খেলা বন্ধ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ৩০ ১৭:৪১:৪৩
জাতীয় সংগীত বাজাতে না দেয়ায় খেলা বন্ধ

তুর্কি সুপার কাপের পঞ্চাশতম আসর স্থগিত করা হয়েছে। সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে সুপার কাপের ম্যাচ। কিন্তু দেশটি তুর্কি জাতীয় সঙ্গীত বাজানো এবং আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগান সম্বলিত টি-শার্ট পরার অনুমতি দেয়নি এমন অভিযোগের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিল।

তুরস্কের দুটি জাতীয় ফুটবল টুর্নামেন্ট, তুর্কি সুপার লিগ এবং তুর্কি কাপ, তুর্কি সুপার লিগ এবং তুর্কি কাপের চ্যাম্পিয়নদের মধ্যে এক ম্যাচের খেলায় সংগঠিত হয়। তুরস্ক 1966 সাল থেকে এই সুপার কাপের আয়োজন করে আসছে। বেশিরভাগ ম্যাচই ঘরের মাঠে খেলা হয়। কিন্তু সুপার কাপ বিভিন্ন দেশে মাত্র চারবার অনুষ্ঠিত হয়েছে। জার্মানিতে তিনবার এবং কাতারে একবার। আর এটাই ছিল সৌদি আরবের প্রথম ম্যাচ।

তবে ম্যাচটিতে অংশ নিতে চলা দুই ক্লাব গ্যালাতাসারাই ও ফেনেরবাচের খেলোয়াড়দের সৌদি কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেয়ায় এবং প্রস্তুতির সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে না দেয়ায় তারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও আয়োজকেরা দাবি করেছেন, ক্লাবগুলো ম্যাচের নিয়মকানুন মানেনি। গত রাতে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ কবে, কোথায় হবে, এ ব্যাপারে এখনো কিছু জানায়নি তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ)।

এদিকে তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৫ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল। ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রচুর দর্শকসমাগমও হয়েছিল। কিন্তু সৌদি কর্তৃপক্ষ গ্যালাতাসারাই ও ফেনেরবাচের চাওয়া পূরণ না করায় ক্লাব দুটি যৌথভাবে না খেলার সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদনে সংবাদমাধ্যমগুলো আরও জানায়, শুধু জাতীয় সংগীত গাইতে না দেয়া এবং কামাল আতাতুর্কের বিখ্যাত স্লোগান ‘ঘরে শান্তি থাকলে বাইরেও শান্তি’–সংবলিত টি-শার্ট পরতে বারণ করাই নয়, দর্শকদের তুরস্কের জাতীয় পতাকা নিয়েও স্টেডিয়ামে ঢুকতে দেয়া হয়নি।

তবে তুর্কি ফুটবল ফেডারেশন এর সুস্পর্ষ্ট কালণ জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে টিএফএফ লিখেছে, ‘প্রাতিষ্ঠানিক কিছু সমস্যার কারণে ২০২৩ সুপার কাপ স্থগিত করা হয়েছে। ক্লাব দুটির সঙ্গে আলোচনার পর খেলাটির নতুন তারিখ জানানো হবে।’ গ্যালাতাসারাই ও ফেনেরবাচেও যৌথ বিবৃতিতে ম্যাচ স্থগিতের নির্দিষ্ট কারণ জানায়নি।

অপরদিকে সৌদির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দল দুটি নিয়মকানুন না মানার কারণে খেলা বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলাম। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছে।’

আয়োজক কর্তৃপক্ষ, তুর্কি ফুটবল ফেডারেশন ও ক্লাব দুটি ম্যাচ স্থগিতের নির্দিষ্ট কারণ খোলাসা না করলেও বার্তা সংস্থা রয়টার্স মনে করছে, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক উত্তপ্ত সম্পর্কের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...