নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ
টেস্ট ও ওয়ানডেতে হারের খোলস থেকে বেরিয়ে এসে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি সিরিজসহ ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবে টাইগাররা।
টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আশা টি-টোয়েন্টি ফরম্যাটেও হারের বৃত্ত ভাঙতে সক্ষম হবে বাংলাদেশ। ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডেতে হারের বৃত্ত থেকে বের হতে পেরেছে টাইগাররা। গত বছর প্রথমবারের মত নিউজিল্যান্ডে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সদ্য তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে ৫০ ওভারের ফরম্যাটে হারের বৃত্ত ভেঙেছে মুশফিকরা।
নিউজিল্যান্ডে টানা ১৮ ম্যাচে হারের পর প্রথমবারের মত ওয়ানডেতে জয়ের দেখা পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে কিউইদের কাছে এখন পর্যন্ত টানা ৯টি ম্যাচ হেরেছে তারা। কোচ বলেন, ‘আমরা এখানে এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে একটি ম্যাচও জিততে পারিনি। এমনটা ওয়ানডে ফরম্যাটেও ছিলো। তারপরও আমরা শেষ ওয়ানডেতে জিতেছি।’
এদিকে, সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে তিন পেসার নিয়ে বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি। মূল স্পিনার হিসেবে দায়িত্ব পালন করবেন মিরাজ। ওপেনিংয়ে দেখা যেতে পারে লিটন ও সৌম্যকে।
সম্ভাব্য একাদশ : লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
