| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হতে যাচ্ছে মেসি ও রোনালদো দ্বৈরথ নিশ্চিত করেছে যে ক্লাব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ১২ ১১:৫৬:১৯
হতে যাচ্ছে মেসি ও রোনালদো দ্বৈরথ নিশ্চিত করেছে যে ক্লাব

ফুটবল বিশ্বের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। যারা এই মুহূর্তে তাদের ক্যারিয়ারের শেষের দিকে। তবে তারা তাদের ফুটবল জাদু দিয়ে ফুটবল ভক্তদের মুগ্ধ করে। দুই তারকাই এখন ইউরোপা ছেড়েছেন। রোনালদোর ঠিকানা সৌদি আরবে আর মেসির ঠিকানা যুক্তরাষ্ট্রে। ইউরোপে থাকাকালীন, ফুটবল বিশ্ব এই দুটি মুখোমুখি দেখার জন্য অপেক্ষা করতে পারেনি। কিন্তু দু’জন দুই মেরুতে চলে যাওয়ায় ফুটবলপ্রেমীদের আর সৌভাগ্য হলো না।

অবশেষে আবারও এই দুই তারকার দ্বৈরথ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা। ইউএস ক্লাব ইন্টার মিয়ামি বিশ্বের দুই প্রান্তে যাওয়া দুই সুপারস্টারের মধ্যে দ্বৈরথ নিশ্চিত করেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারিতে দেখা হবে এই দুই তারকার।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি সোশ্যাল মিডিয়ায় জানায়, আগামী বছরের ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে রোনালদোর আল নাসেরের মুখোমুখি হবে মেসিরা। তবে তার আগে ২৯ জানুয়ারি মেসিরা খেলবেন নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে। যদিও সে ম্যাচে নেইমারের না খেলার সম্ভাবনাই বেশি। কেননা তিনি ইনজুরি থেকে রিহ্যাব করছেন। মায়ামির ইতিহাসে এটিই হবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফর।

সৌদি প্রো লিগের সর্বোচ্চ ৬৬ শিরোপাধারী নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে মেসিরা খেলবে ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। এর দু’দিন পর ১ ফেব্রুয়ারি এই কিংডম অ্যারেনাতেই হবে মেসি-রোনালদো দ্বৈরথ। এই ম্যাচটিও বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে। এর আগে দুই মহাতারকা একে অপরের মুখোমুখি হয়েছেন ৩৫ বার। যেখানে মেসির জয় ১৬ ম্যাচে আর রোনালদোর জয় ১০ ম্যাচে। এই ম্যাচগুলোতে মেসির ২১ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১২ গোল। অন্যদিকে রোনালদোর ২০ গোল করার পাশাপাশি, সতীর্থদের দিয়ে করিয়েছেন মাত্র এক গোল।

মেসির ক্লাব ইন্টার মায়ামি তাদের দেয়া বিবৃতিতে আরও জানায়, উইবুক ওয়েবসাইটে এই ম্যাচের টিকিট কাটা যাবে। তবে ম্যাচটি সম্প্রচারের বিষয় ও আরও অন্যান্য তথ্য পরে জানানো হবে। এ ছাড়াও প্রাক মৌসুম সফর সম্পর্কে আগামী সপ্তাহে আরও বিস্তারিত জানাবে বলেও জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে। ইতোমধ্যে মায়ামির প্রাক মৌসুমের কিছু সূচি চূড়ান্ত হয়েছে। যেখানে জানুয়ারিতে মেসিদের প্রতিপক্ষ এল সালভাদর। আর ফেব্রুয়ারিতে এশিয়া সফরে তারা হংকংয়ের বিপক্ষেও প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

ইন্টার মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেন, ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ এটি। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মৌসুমে আমাদের কৌশল ঠিক করতে বড় ভূমিকা রাখবে। আমরা আল নাসর-আল হিলালের বিপক্ষে ম্যাচ নিয়ে রোমাঞ্চিত।

ডিসেম্বরের শুরুর দিকে বার্তা সংস্থা এএফপি মায়ামির এই খবরের সংবাদ জানিয়েছিল। তখন অবশ্য ক্লাবটি বিবৃতি দিয়ে বিষয়টি নাকচ করে দেয়। আল নাসরে রোনালদো যোগ দেয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পিএসজি। যে দলে তখন ছিলেন নেইমার-মেসি-এমবাপ্পেরা। সেখানে ৫-৪ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছিল রোনালদোরা। সেদিন জোড়া গোল করেছিলেন রোনালদো, মেসিও ম্যাচে গোল করেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...