| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জার্মানির বিপক্ষে সেমির লড়াইয়ে নামবে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ১২:২৩:১০
জার্মানির বিপক্ষে সেমির লড়াইয়ে নামবে আর্জেন্টিনা, যেভাবে দেখবেন

দুপুরে অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। "নতুন মেসি" ক্লাউদিও এচেভেরির হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে টিকিট নিশ্চিত করেছে আলবিসেলেস্তে জুনিয়ররা। ফাইনালে ওঠার পথে লাতিন জায়ান্টদের বাধা জার্মান অনূর্ধ্ব-১৭ ফুটবল দল।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

গত শুক্রবার প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে স্পেন অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জার্মানির তরুণরা। ম্যাচের ৬৪তম মিনিটে একমাত্র গোলটি করেন প্যারিস ব্রুনার।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল মাঠে নামে। তবে সেলেকাও জুনিয়ররা আর্জেন্টিনার দিকে পাত্তা দেয়নি। 'নতুন মেসি' হিসেবে পরিচিত ক্লাউদিও এচেভেরি হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনা ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়েছে। আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি ও অগাস্টিন ফ্যাবিয়ান রুবার্তো যৌথভাবে মোট ৫ গোল করে শীর্ষে রয়েছেন।

ম্যাচটি ফিফা প্লাস ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...