মেসির পাশে বাংলাদেশি ফুটবলার
পরবর্তী ফিফা বিশ্বকাপ ২০২৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব।
আজ (বুধবার) দুই মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের যাত্রা উপলক্ষে ফিফা তাদের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। আর্জেন্টিনার লিওনেল মেসির পর সেই পেজে রয়েছেন বাংলাদেশের ফুটবলার সাজ্জাদ হোসেন। আর্জেন্টিনা ও বাংলাদেশের মধ্যে উষ্ণ সম্পর্ক এবং মেসির প্রতি বাংলাদেশের ফুটবলপ্রীতির কথা ফিফা অবগত। সেই অর্থে মেসির পাশে বাংলাদেশি ফুটবলারের ছবি রাখা হয়েছে বলে মনে করেন ফুটবলের সঙ্গে সংশ্লিষ্টরা।
এশিয়া ও দক্ষিণ আমেরিকা মিলিয়ে ৫০টিরও বেশি ফিফার সদস্য দেশ রয়েছে। ফিফা তার ফেসবুক পেজে ১১টি দেশের ১১ জন ফুটবলারের ছবি দিয়েছে। বাংলাদেশের ছবি আসাটা একটা বিশেষ ব্যাপার!
