| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুখবর বিশ্বব্যাংকের সহায়তা পাবে ৯ লাখ তরুণ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ২৭ ১৯:০১:৪৪
সুখবর বিশ্বব্যাংকের সহায়তা পাবে ৯ লাখ তরুণ

প্রায় ৯ লাখ তরুণকে উদ্যোক্তা হতে সাহায্য করবে বিশ্বব্যাংক। এজন্য বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলারের একটি চুক্তি করেছে। বলা হচ্ছে, এই তরুণদের ৬০ শতাংশই হবে নারী। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, রোববার (২৭ আগস্ট) এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রকল্পটি সুবিধাবঞ্চিত যুবকদের শিক্ষা ও কর্মসংস্থান অর্জনে সহায়তা করবে। এটি তাদের দক্ষতা প্রশিক্ষণ, বিকল্প শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হতে সহায়তা করবে যারা- শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের (এনইইটি) আওতায় নেই।

স্কিমটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ড্রপআউটদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, বৃত্তিমূলক মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করতে সহায়তা করবে। এছাড়াও প্রকল্পের আওতায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে এবং তরুণদের অনলাইন ও অফলাইন প্রশিক্ষণ প্রদান করা হবে। গ্রামীণ তরুণদের বিশেষ করে মহিলাদের জন্য সুবিধাজনক স্থানে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি স্থাপন করা হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলাই সেক বলেন, প্রকল্পটির লক্ষ্য প্রতিযোগিতামূলক কর্মশক্তি তৈরি করা, যেখানে কোনো তরুণ বাদ পড়বে না, এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকার।

বাংলাদেশে প্রায় ১ কোটি ২৬ লাখ মানুষকে এনইইটি হিসেবে চিহ্নিত করা হয়। এদের মধ্যে প্রায় ৯০ শতাংশই নারী, যাদের অধিকাংশ গ্রামীণ এলাকায় বসবাস করেন। তাদের কর্মসংস্থান বাড়াতে প্রকল্পটি দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে। বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান বলেন, স্কিমটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০২১-২৫ এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ও ভিশন ২০৪১-এর জন্য সহায়ক হবে।

বাংলাদেশ সরকারের পক্ষে শরিফা খান ও বিশ্বব্যাংকের পক্ষে আবদুলাই সেক চুক্তিটি স্বাক্ষর করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

৬০ মিনিটের খেলা শেষ, বার্সেলোনা বনাম ভিয়ারিয়াল: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ম্যাচের প্রথম সাত ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ক্রীড়া ডেস্ক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের (FIFA U-17 World Cup) গ্রুপ পর্বের ম্যাচে মোজাম্বিক অনূর্ধ্ব-১৭ দলের ...