| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

যে কারণে ৪৪ বছর পর সাদা জার্সি আনল বার্সা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ২৭ ১৪:৫২:১৩
যে কারণে ৪৪ বছর পর সাদা জার্সি আনল বার্সা

স্প্যানিশ লা লিগায় সাদা জার্সি মানেই ভেসে আসে রিয়াল মাদ্রিদের নাম। যদি বার্সেলোনাকে সাদা রঙের জার্সিতে দেখা যায়? সেটাই ঘটতে চলেছে, প্রায় ৪৪ বছর পর লা লিগা চ্যাম্পিয়নদের ২০২৩-২৪ মৌসুমে দেখা যাবে সাদা রঙের জার্সিতে। প্রয়াত কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে স্মরণ করতে এমন উদ্যোগ নিয়েছে কাতালান ক্লাবটি।

১৯৭০-এর দশকে দ্বিতীয় জার্সিতে সাদা রঙের ব্যবহার করত বার্সেলোনা। পরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে সাদা রঙের সংযোগ থাকার কারণে ১৯৭৯ সালে রঙ পরিবর্তন করে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। এরপর দ্বিতীয় জার্সিতে হলুদ, কমলা, ধূসর, নীল, কালো এবং ফিরোজাসহ বিভিন্ন রঙ ব্যবহার করতে দেখা যায় তাদের।

এবার ইয়োহান ক্রুইফকে সম্মান জানাতে দ্বিতীয় জার্সিতে সাদা রঙের ব্যবহার করছে বার্সেলোনা। জার্সিতে সাদার পাশাপাশি হাতের উপর লাল ও নীল স্ট্রাইপ সমন্বয় করে ডিজাইন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় লস অ্যাঞ্জেলেসে আর্সেনালের বিপক্ষে সেই জার্সির উন্মোচন করবে বার্সা।

আনুষ্ঠানিক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ২০২৩-২৪ মৌসুমের জন্য বার্সেলোনা দ্বিতীয় জার্সিতে পরিবর্তন এনেছে। যার মাধ্যমে প্রয়াত কিংবদন্তি ইয়োহান ক্রুইফকে সম্মান জানানো হয়েছে। ১৯৭০-এর দশকে ক্লাবের ব্যবহার করা দ্বিতীয় কিটের উপর ভিত্তি করে জার্সিটি প্রধানত সাদা, হাতের উপর লাল এবং নীল রঙের সমন্বয় করা হয়েছে। ক্রুইফের অগ্রগামী ব্যক্তিত্ব এই জার্সিটির জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।’

নতুন জার্সি সম্পর্কে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা স্প্যানিশ গণমাধ্যমে বলেছেন, ‘জার্সিটি পুরোপুরি সাদা নয়। এটির হাতে লাল এবং নীল রঙের সমন্বয় করা হয়েছে। জার্সির ডিজাইন ক্রুইফের পরা প্রথমদিকের একটি জার্সি থেকে অনুকরণ করা হয়েছে। বাণিজ্যিক কোম্পানিগুলো বিষয়টি নিয়ে খুব যত্ন সহকারে অধ্যয়ন করেছে। আমরা বিশ্বাস করি যে একটা রঙ কারো একান্ত হওয়া উচিত নয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...