| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কাচ ভাঙল গাড়ির, কতটা আহত মার্টিনেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৪ ১৯:২৩:১৮
কাচ ভাঙল গাড়ির, কতটা আহত মার্টিনেজ

২০২২ বিশ্বকাপ জয়ী অর্জেন্তিনা দলের গোলরক্ষক তিনি। তাকে একবার দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকরা। উন্মাদনা ছিয় চোখে পড়ার মতো। কলকাতায় পা রাখতেই নিজেও বুঝে গিয়েছিলেন তাকে দেখার জন্য অপেক্ষা করছেন সমর্থকরা।

বিমান বন্দরে ছিল উপচেয়ে পড়া ভিড়। এমিলিয়ানো মার্টিনেজ যে বেশ ভালো ভাবে উপভোগ করেছেন তা বলার অপেক্ষা রাখে না। যদি সোমবার তার কোনও গুরুত্বপূর্ণ কর্মসূচি না থাকলেও, মঙ্গলবার আয়োজকরা একটি অনুষ্ঠান আয়োজন করে মিলন মেলা প্রাঙ্গনে। সেখানেও দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

মিলন মেলায় প্রবেশ করতেই তাকে ছুয়ে দেখতে এগিয়ে যান অনেকে। যদিও তা হয়নি পুলিশি ঘেরাটোপের জন্য। তবে অনুষ্ঠানের শুরুর দিকে প্রধান আয়োজন শতদ্রু দত্তকে বারংবার সতর্ক করতে দেখা যায়। তবে এই অনুষ্ঠানের শেষে যখন তিনি মিলন মেলা প্রাঙ্গন ছাড়ছেন বিশ্বকাপার।

তখন বিশৃঙ্খলার দেখা দেয়। পুলিশি ঘেরাটোপে মার্টিনেজ থাকলেও, বিশ্বকাপারকে ছুঁয়ে দেখতে চান। সমর্থকদের ভিড়ে এবং ধাক্কা ধাক্কিতে ভাঙল গাড়ির একাংশ। বাধ্য হয়েই পুলিশের গাড়ি করে মিলন মেলা প্রাঙ্গন ছাড়েন মার্টিনেজ।

অনুষ্ঠানের শুরু থেকেই একটা বিশৃঙ্খলার আভাস পাওয়া যায়। যা অনুষ্ঠান শেষে চরমে পৌঁছে গেল। সবাই চেয়েছিলেন বিশ্বকাপারের সঙ্গে ফ্রেম বন্দি করতে। তাই এই অনুষ্ঠানে তিনটি ভাবে বিভক্ত করা আসনগুলিতে থেকে প্রত্যেকে সামনের দিকে চলে আসতে থাকে।

সেখানে ছিল না তেমন কোনও নিরাপত্তারক্ষী। সবাই ছবি তুলতে যান। কিন্তু তা যে একপ্রকার অসম্ভব ছিল, তা বলার অপেক্ষা রাখে না। এমনই পরিস্থিতি সৃষ্টি হয়, মঞ্চের উপরও উঠতে যান দর্শকরা। তবে তা হয়নি, পরিস্থিতি কিছুটা হলেও সামাল দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষীরা।

মিলন মেলা প্রাঙ্গনের বাইরে যেখানে এমির গাড়ি রাখা ছিল, সেখানে ভিড় জমাতে থাকেন দর্শকরা। সেখানে ধাক্কা ধাক্কিতে গাড়ির কাঁচ ভেঙে যায়। বাধ্য হয়েই পুলিশি ঘেরাটোপের মধ্যে দিয়ে মিলন মেলা ছাড়তে হয়।

অনুষ্ঠান হলের ভিতরেও দর্শকদের একাংশ চেয়ার তুলতে থাকেন। এমন ঘটনায় কিছুটা হলেও মুখ পুড়ল আয়োজকদের। তবে এটা যে মাটেই ভালো বিজ্ঞাপন গেল না আর্জেন্তাইন ফুটবলারের কাছে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...