| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্টিনেজের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে যা বললেন মাশরাফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুলাই ০৩ ১১:৫৭:৩৭
মার্টিনেজের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে যা বললেন মাশরাফি

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে দেখা করতে রাজধানীর উত্তর বাড্ডায় নেক্সট ভেঞ্চার কার্যালয়ে এসেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার সকাল পৌনে ১০টার দিকে নেক্সট ভেঞ্চার কার্যালয়ে পৌঁছান নড়াইল-২ আসনের সংসদ সদস্য।

মাশরাফি নিজেও আর্জেন্টিনা ফুটবলের ভক্ত, কিন্তু মার্টিনেজের সঙ্গে সাক্ষাতে বেশি খুশি হবে তার মেয়ে, ‘আমার মেয়ে (হুমায়রা) আর্জেন্টিনার সমর্থক। সে মার্টিনেজকে দেখতে পারলে খুশিই হবে। যদি সে যেতে চায়, তাহলে তাকে নিয়ে যাব।'

এদিকে সকালেই ঢাকা পৌঁছেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এসেই নিজের ইন্সটাগ্রামে একটি ছবি স্টোরি হিসেবে শেয়ার করেন। গাড়িতে বসে থাকা অবস্থায় তোলা সেই ছবিতে লেখা ছিল বাংলাদেশ, পাশে ভালোবাসার ইমোজি ও বাংলাদেশের পতাকা।

সংক্ষিপ্ত এ সফরে মার্টিনেজ সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এদিন দুপুর ২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ ও প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।

ঢাকা সফর শেষে সোমবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ভারতের বিমান ধরবেন মার্টিনেজ। সেখানে ৪ ও ৫ জুলাই একাধিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ৪ জুলাই বিকেল সাড়ে ৪টায় কলকাতার বিখ্যাত ক্লাব মোহনবাগানে একটি প্রদর্শনী ম্যাচে তার অংশ নেওয়ার কথা রয়েছে। যে কারণে ওই ম্যাচের টিকিট ছাড়ার ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।

মার্টিনেজের মূল সফরটা ভারতেই। বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থক থাকায় নিজ আগ্রহে এখানে আসা তার। যে আগ্রহের কথা গত মে মাসে নিজের ফেসবুক পেজে এক বার্তায় জানিয়েছিলেন। আর মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় আনার উদ্যোগটা নেন ভারতীয় স্পোর্টস প্রমোটর কোম্পানি শতদ্রু দত্ত অ্যাসোসিয়েটসের মালিক শতদ্রু দত্ত।

মার্টিনেজের এই অল্প সময়ের ঢাকা দর্শনে আর্জেন্টাইন ভক্তদের উন্মাদনা হয়তো দেখা হবে না। কেননা ডলার সংকটের কারণে এক দিনের জন্য ঢাকায় থেকে উন্মুক্ত মাঠে কোনো প্রদর্শনী ম্যাচের আয়োজন করা সম্ভব হয়নি। একটা সময় এ সফর বাতিল হতে যাচ্ছিল, কিন্তু মার্টিনেজই তার এজেন্টকে জোর করেছিলেন অন্তত কিছুক্ষণের জন্য হলেও বাংলাদেশে যেতে চান। তার এ প্রবল ইচ্ছাতেই কিছুক্ষণের জন্য আজ ঘরোয়াভাবে তাকে আতিথিয়তা দিতে যাচ্ছে নেক্সট ভেঞ্চার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...