| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নতুন ক্লাবে যত নম্বরের জার্সিতে দেখা যাবে মেসিকে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৬ ১৬:২২:৫৬
নতুন ক্লাবে যত নম্বরের জার্সিতে দেখা যাবে মেসিকে

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অখ্যাত ক্লাবটি এখন নিয়মিত বিশ্ব গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছে। মেসির ঘোষণার পরপরই হু হু করে বাড়ছে ক্লাবটির জনপ্রিয়তা। যার প্রমাণ মিলেছে মায়ামির ম্যাচের টিকিট কেনার খবরে। বলা হচ্ছে মায়ামির হয়ে মেসির অভিষেক ম্যাচতো বটেই, পুরো সিজনের টিকিটই বিক্রি হয়ে গেছে।

তবে এখন পর্যন্ত ক্লাবটির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়নি। ধারণা করা হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহেই চুক্তি হতে পারে মেসি-মায়ামির। আর ২১ জুলাই ক্লাবটির জার্সি গায়ে অভিষেক হবে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই তারকার।

মেসি ভক্তদের প্রশ্ন মায়ামিতে কত নম্বর জার্সি গায়ে মাঠ মাতাবেন মেসি? ভক্তদের সে উত্তর অবশ্য দিয়ে দিয়েছে ক্লাবটি। লিওনেল মেসি বার্সেলোনায় আইকনিক ‌‘১০ নম্বর’ জার্সি পরে খেলতেন। সদ্য বিদায় নেয়া ফরাসি ক্লাব পিএসজিতে মেসির জার্সি ছিল ‘৩০ নম্বর’। ইন্টার মায়ামিতে মেসি আবারও তার পুরনো ‘১০ নম্বর’ জার্সিতেই ফিরছেন। অবশ্য এমনটাই প্রত্যাশা করেছে তার ভক্তরা।

সম্প্রতি আর্জেন্টাইন মহাতারকার জন্মদিনের দিন গত ২৪ জুন মায়ামির শুভেচ্ছাবার্তার এক পোস্টে তেমনই ইঙ্গিত মিলেছে। কালো রঙের ব্যাকগ্রাউন্ডে গ্রাফিতি ঢংয়ে ক্লাবটি লিখেছে ‘ফেলিজে কাম্পলিয়ো ১০’। স্প্যানিশ শব্দটির অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ‘শুভ জন্মদিন ১০’।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...