| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারের চূড়ান্ত নতুন ক্লাবের নাম ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৫ ১৫:৫০:০১
নেইমারের চূড়ান্ত নতুন ক্লাবের নাম ঘোষণা

কাতার ও সৌদি আরবের বরাত দিয়ে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানিয়েছে, আগামী সপ্তাহে আল হিলালের সঙ্গে চুক্তি করবে নেইমার।

শনিবার (২৪) ফোর্বস তাদের প্রতিবেদনে বলে, আল-হিলাল এমন একজন বিশ্বখ্যাত তারকার সঙ্গে চুক্তি করতে যাচ্ছে, যা ‘টক অব দ্য ওয়ার্ল্ডে’ পরিণত হবে। সৌদি আরবের বিখ্যাত সংবাদিক আহমেদ আল আজলান এমনটিই মনে করছেন। বিষয়টি নিয়ে টুইটারে একটি পোস্টও দিয়েছেন তিনি।

শনিবার প্যান আরব চ্যানেল এমবিসি-১-এর এক অনুষ্ঠানে আজলান বলেন, তার কাছে তথ্য আছে আল হিলাল আগামী সপ্তাহে এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করাতে যাচ্ছে, যা এই মৌসুমের সেরা ঘটনা হবে, বিশ্বকে নাড়িয়ে দেবে। সঙ্গে এ-ও যোগ করেন যে ওই খেলোয়াড়ের দেশের নাম বললেই সবাই চিনে যাবে।

এছাড়া, কাতারভিত্তিক বিইএন স্পোর্টসের সাংবাদিক খালেদ ওয়ালিদও টুইট করে একই খবর জানান। তিনি টুইটে জানিয়েছেন, আল হিলাল যে খেলোয়াড়টিকে সই করাতে যাচ্ছে, তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে বার্সেলোনা। ওয়ালিদ ও আজলানের টুইট ও টক শোর মন্তব্য নিয়েই প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস। যেখানে নাম না প্রকাশ করা খেলোয়াড়টি ব্রাজিল তারকা নেইমার বলে ধারণা করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।

সৌদি আরবের ক্লাব পরিকল্পনা নিয়ে আজলানের বরাত দিয়ে ফোর্বস জানায়, সৌদি আরবের সরকারি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) আল-নাসর, আল-হিলাল, আল-ইত্তিহাদ ও আল-আহলির দায়িত্ব নিয়েছে। যেখানে প্রতি ক্লাবে তিনজন জনপ্রিয় খেলোয়াড়কে ভেড়ানোর কথা রয়েছে।

পিআইএফের নেয়া দায়িত্ব ইতোমধ্যে বাস্তবেও রূপ নিতে শুরু করেছে। আল-নাসরে রোনালদো, আল-ইত্তিহাদে করিম বেনজেমা ও এনগোলো কন্তে যোগ দিয়েছেন। এখনও দেশটির বিভিন্ন ক্লাবে অনেক তারকা খেলোয়াড়ের যোগ দেয়ার বার্তা পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে, মেসিকে নিতে ব্যর্থ হলেও নেইমারকে ভিড়িয়ে সেই বার্তা আরও শক্তিশালী করতে প্রস্তুত সৌদি আরব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...