| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আইন লঙ্ঘনের জন্য বড় শাস্তির পেতে যাচ্ছে নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২৩ ১৫:০৯:৫৪
আইন লঙ্ঘনের জন্য বড় শাস্তির পেতে যাচ্ছে নেইমার

পিএসজির এই তারকা রিও ডি জেনিরোর কাছে নির্মাণ করছেন বাড়ি। রাজপ্রাসাদের মতো সেই বাড়ি নির্মাণ করতে গিয়ে ‘পরিবেশ আইন লঙ্ঘন’ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ফলে বড় জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন তিনি। জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে রিও ডি জেনিরোর মেয়রের কার্যালয়।

মেয়রের অফিস থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মাণাধীন প্রাসাদটি রিও ডি জেনিরো থেকে ১৩০ কিলোমিটার দূরে। কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছে, নির্মাণাধীন বিলাসবহুল ওই ভবনে পরিবেশ আইনের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় তাদের কাছে ধরা পড়েছে।

লঙ্ঘনকৃত পরিবেশ আইনের মধ্যে আছে নদীর গতিপথ পরিবর্তন, অনুমতি ছাড়া নদী খনন, পানি উত্তোলন ও সৈকতের বালু ব্যবহারও করেছে নেইমারের বাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান।

বিবৃতিতে মেয়রের কার্যালয় থেকে আরও জানানো হয়েছে, নেইমারের বিরুদ্ধে ওঠা পরিবেশ আইন ভঙ্গের অভিযোগগুলো পর্যালোচনা ও মূল্যায়ন করবে। পরিবেশগত ক্ষতির বিষয়টি বিবেচনা করে আর্থিক জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়রের কার্যালয়ের বরাত দিয়ে একটি ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, পরিবেশগত ক্ষতির জন্য নেইমারকে কমপক্ষে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১০ কোটি ৮১ লাখ ৮৩ হাজার টাকা।

যদিও এ বিষয়ে নেইমারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নেইমারের বাবা নেইমার সিনিয়র নাকি কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন। সাবেক বার্সেলোনা তারকা ২০১৬ সালে ২.৫ একর জমি কিনেছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...