| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আজ ব্রাজিলের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ১৪:৪৭:৫৯
আজ ব্রাজিলের ম্যাচটি সরাসরি অনলাইনে দেখবেন যেভাবে

এর আগে, কাতার বিশ্বকাপ থেকে দুঃস্বপ্নের মতো যাচ্ছে ব্রাজিলের। বিশ্বমঞ্চে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল তারা। এরপর প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষেও হার। এতে যেন নিজেদের চেনা ছন্দই হারিয়ে ফেলেছিল সেলেসাওরা। অবশেষে গিনির বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে ছন্দে ফিরলো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিকে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচে মঙ্গলবার (২০ জুন) পর্তুগালের লিসবনে সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। বর্ণবাদ বিরোধী অভিযানে ভিনিসিয়াসের প্রতি সমর্থনে এই ম্যাচটিও আয়োজন করা হবে। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দল দুটি।

তবে এই ম্যাচের আগে দুঃসংবাদ সেলেসাওদের শিবিরে। হাঁটুর ইনজুরির কারণে সোমবার অনুশীলনে ছিলেন না রদ্রিগো। এ কারণে ভিনি-রদ্রিগো জুটির রসায়ন দেখার সুযোগ মিস করতে পারেন সেলেসাও সমর্থকরা। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড না ফিরলে তাকে পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ২৬ বছর বয়সী জেনিথ সেন্ট পিটার্সবার্গ উইঙ্গার ম্যালকম।

সবশেষ ২০১৯ সালে সেনেগালের বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেবারের প্রীতি ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়েছিল। তবে এই ম্যাচে একপ্রকার পরীক্ষাতেই পড়তে হতে পারে ভিনিদের। কারণ, বেশ ফর্মেই আছেন র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা দলটির সেরা তারকা সাদিও মানে।

অন্যদিকে এই ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিলের ভক্তদের জন্য। কারণ, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না। দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...