| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মেসির নতুন রেকর্ডের দিন আর্জেন্টিনার দারুন জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৫ ২০:৫৫:০৪
মেসির নতুন রেকর্ডের দিন আর্জেন্টিনার দারুন জয়

যদিও সে ম্যাচের তিন গোলের তিনটিই করেন আর্জেন্টিনার ফুটবলাররা। ৩৫ মিনিটে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর ৫৭ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান দিগুণ করে আলবিসেলেস্তেরা। কিন্তু ৭৭ মিনিটে এনজো ফার্নান্দেজের আত্মঘাতী গোলে বুকে কাঁপন ধরিয়ে দেয় আর্জেন্টাইনদের। যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের প্রায় ছয় মাস পর আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। চীনের বেইজিংয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবারও তাসমান সাগর পাড়ের দেশ অস্ট্রেলিয়াকে ২ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিপরিতে কোনো গোল করতে পারেনি আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া দলটি।

বৃহস্পতিবার (১৫ জুন) বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হয় আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। ম্যাচে ২-০ গোলে জয় পায় বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজয়ের পর থেকে আবারও টানার জয়ের দ্বারা অব্যাহত রেখেছে মেসি বাহিনী।

ম্যাচের ৮০তম সেকেন্ডেই গোল করেন আর্জেন্টিনারা জাদুকর মেসি। এনজো ফার্নান্দেজ থেকে পাওয়া বল ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটেই গোল করেন মেসি। যা ৩৬ বছরে পা দিতে যাওয়া মেসির ক্যারিয়ারের সবচেয়ে দ্রুততম গোল। এর আগে আর্জেন্টিনা অধিনায়কের দ্রুততম গোল ছিল ২ মিনিট ২৬ মিনিটে। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তিনি নাইজেরিয়ার বিপক্ষে ওই গোল করেছিলেন। সে সঙ্গে এটি ছিল আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল।

প্রথমার্ধে মেসির ওই গোলের পর দুই দলের আর কেউই কারো জালে বল জড়াতে পারেনি। বিরতির পর আলবিসেলেস্তেরা আরও আক্রমণ শুরু করে। তবে নিজেদের দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৬৮ মিনিট পর্যন্ত। ৬৮তম মিনিটে রদ্রিগো ডি পলের লম্বা ক্রস থেকে হেডে স্কোরলাইন ২-০ করেন রিয়াল বেতিস ডিফেন্ডার গেরমান পাৎসেয়া।

মেসি ও পাৎসেয়ার গোলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ১৯ জুন চলমান এশিয়া সফরের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...