ইন্দোনেশিয়ার বিপক্ষে না খেলেই দেশে ফিরবেন মেসি
ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১৫ ১৫:২৩:১৬
এতে বলা হয়, দেশের হয়ে আসন্ন দ্বিতীয় প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন না মেসি। তবে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি আশ্বস্ত করেছেন, চীনে শুক্রবার (১৬ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলবেন মেসি।
বিখ্যাত ক্রীড়া সাংবাদিক গ্যাস্টন ইদুল জানিয়েছেন, সকারুদের বিপক্ষে দ্বৈরথের পর জাকার্তা যাবেন না মেসি। আগামী সোমবার সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়ার মোকাবিলা করবে বিশ্বচ্যাম্পিয়নরা।
