| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আগামী মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, জেনে নিন দিন-ক্ষণ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২৭ ১৪:৩৯:০৮
আগামী মাসে দুইটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, জেনে নিন দিন-ক্ষণ

সম্প্রতি সময়ে বারবার বর্ণবাদী আচরণের শিকার হচ্ছেন ব্রাজিলির তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর তারই প্রতিবাদের লক্ষ্যে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

গতকাল শুক্রবার (২৬ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে জুনে আফ্রিকার দেশে গিনি ও সেনেগালের বিপক্ষে দুইটি ম্যাচ খেলবে তারা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ১৭ জুন স্পেনের বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে। তিন দিন পর পর্তুগালের রাজধানী লিসবনে সেনেগালের বিপক্ষে নামবে নেইমার-ভিনিসিয়ুসরা। খবর ইএসপিএন।

চলতি মৌসুমে পাঁচবার বর্ণবাদী আচরণের শিকার হোন ভিনিসিয়ুস। এর মধ্যে সর্বশেষ গত ২১ মে ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়ালের ১-০ গোলের হারের ম্যাচে দর্শকরা তাকে বিভৎস নামে ব্যঙ্গ করছিলেন।

তাৎক্ষণিক প্রতিবাদও করেন ভিনিসিয়ুস। এরপর তো পুরো বিশ্বই তা নিয়ে সরব হলো। বর্ণবাদের প্রতিবাদ করেছে তার দল রিয়াল মাদ্রিদ। বর্তমান ও সাবেক ফুটবল তারকারাও প্রতিবাদ জানিয়েছে।

এছাড়া রিয়াল মাদ্রিদ রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে ভিনির ২০ নম্বর জার্সি পরে মাঠে নামান দলের খেলোয়াড়দের। পাশাপাশি গ্যালারি থেকে ভিনিসিয়ুসকে নিয়ে মাঠে আসেন সমর্থকরা। সেখানে কারো কারো ব্যানারে লেখা ছিল, ‘আমরা সবাই ভিনিসিউস।’ আবার কেউ লিখে এনেছিলেন, ‘যথেষ্ট হয়েছে, আর না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...