| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সেই এবার অন্যায়ের জন্য ক্ষমা চাইলেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৭ ২০:০৪:১১
সেই এবার অন্যায়ের জন্য ক্ষমা চাইলেন মেসি

ক্লাব কর্তৃপক্ষ এবং সতীর্থদের কাছে ক্ষমা চেয়ে মেসি জানিয়েছেন, ভেবে ছিলেন ছুটি থাকবে। সফরের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল করা সম্ভব হয়নি। সৌদি থেকে প্যারিস ফিরে গিয়েছেন মেসি। তিনি এক বার্তায় বলেছেন, ‘‘যা কিছু হয়েছে, তার জন্য এই বার্তাটা দিতে চেয়েছিলাম। প্রথমত আমি ক্লাব এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইছি। সত্যি বলতে ভেবেছিলাম আগের মতোই ম্যাচের পরের দিন ছুটি পাব। তাই সৌদি আরব সফরের পরিকল্পনা করেছিলাম। আগে এক বার পরিকল্পনা করেও যেতে পারিনি। সফর বাতিল করতে হয়েছিল। যা করেছি, তার জন্য আবারও ক্ষমাপ্রার্থী আমি। এখন প্যারিসেই আছি। ক্লাবের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। আর কিছু বলতে চাই না। ভালবাসা থাকল।’’

ফরাসি সংবাদমাধ্যমগুলির দাবি অনুযায়ী, দু’সপ্তাহ নির্বাসিত থাকবেন মেসি। এই সময়ের মধ্যে তিনি ক্লাবের অনুশীলনে যোগ দিতে পারবেন না, কোনও ম্যাচ খেলতে পারবেন না এবং তাঁকে এই দু’সপ্তাহের বেতনও দেওয়া হবে না। নির্বাসনের কারণে ত্রয়েস এবং আজাক্সিয়োর বিরুদ্ধে খেলতে পারবেন না মেসি। অনুশীলন করতে না দেওয়া এবং বেতন না দেওয়া মেসির প্রতি চূড়ান্ত অপমান বলেই মনে করছে সংশ্লিষ্ট শিবির। অনেকের ধারণা, মেসি হয়তো পিএসজি-র হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। ভবিষ্যতে ফরাসি ক্লাবের জার্সিতে তাঁকে আর না-ও দেখা যেতে পারে।

অন্য দিকে, ইংল্যান্ডের একটি দৈনিকের দাবি অনুযায়ী, বছরে ৪০ কোটি ডলার বা ৩২৭০ কোটি ৮০ লক্ষ টাকার চুক্তিতে মেসি চুক্তিবদ্ধ হতে চলেছেন সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে। দু’পক্ষের মধ্যে চুক্তি নিয়ে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। বাকি রয়েছে শুধু আনুষ্ঠানিক সই পর্ব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...