| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট বিশ্বে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ০৫ ২২:১৯:০৭
ক্রিকেট বিশ্বে নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন বাবর

বর্তমানে পাক অধিনায়ক বাবর যেন রানমেশিন। ব্যাট হাতে নামলেই ফিফটি কিংবা সেঞ্চুরি করা চাই-ই চাই! অবিশ্বাস্য ধারাবাহিকতার প্রতিমূর্তি পাক অধিনায়ক বাবর এবার ওয়ানডে ইতিহাসে দ্রুততম ৫ হাজার রানের মাইলফলক গড়েছেন।

আজ ৫ মে শুক্রবার করাচি জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে দ্রুততম সময়ে ৫ হাজারি ক্লাবে ঢুকে পড়লেন বাবর। এদিন কিউই লেগস্পিনার ইশ সোধির বল সিঙ্গেল নিয়ে ব্যক্তিগত ১৯ রানে পৌঁছানোর পরই এই কীর্তি গড়েন পাকিস্তানি এই ব্যাটিং সেনসেশন

এর আগে ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলা। এই রেকর্ড গড়তে তিনি ১০১ ইনিংস ব্যাট করেছিলেন। তবে বাবর ৪ ইনিংস কম খেলেই ৯৭ ইনিংসে দ্রুততম ৫ হাজার ছুঁয়ে ফেলেছেন।

গত দুই বছর ধরে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার বাবর আজম। তবে গত বছর তিনি ৮১ ইনিংসে দ্রুততম ৪ হাজার ওয়ানডে রানের আমলার রেকর্ডের সমান করতে পারেননি।

এদিকে পাকিস্তানের ১৪তম ব্যাটসম্যান হিসেবে ওডিআই ক্রিকেটে ৫ হাজার বা তার বেশি রান পূর্ণ করেছেন। এই তালিকায় ১১,৭০১ রান নিয়ে সবার উপরে আছেন প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক।

২০১৫ সালের মে মাসে নিজের শহর লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিল বাবরের। এরপর ২০১৬ ও ২০২২ সালে তিনটি ওয়ানডেতে টানা দুবার সেঞ্চুরি করার একমাত্র ব্যাটসম্যানও তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...