ব্রেকিং নিউজ: লা লিগায় বার্সার চেয়ে রিয়ালের এতটা পিছিয়ে থাকার আসল কারণ ফাঁস
২৯ রাউন্ডের খেলা শেষ হয়েছে লা লিগায়। ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬২। এমন নয় যে অন্য প্রতিযোগিতাগুলোয় রিয়াল খারাপ করছে। ৫ এপ্রিল বার্সেলোনাকেই ৪–০ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের ফাইনালে উঠেছে তারা। আর চেলসিকে প্রথম লেগে ২–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে আছে রিয়াল।
কিন্তু লা লিগায় বার্সার চেয়ে এতটা পিছিয়ে থাকার কী কারণ? রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি আরও অনেকবারের মতো এবারও জানুয়ারির মাসের ধাক্কার কথাই বলেছেন। গত বছরের নভেম্বর–ডিসেম্বর ছিল কাতার বিশ্বকাপের বিরতি। এই বিরতি কাটিয়ে ক্লাব ফুটবল শুরুর পর লা লিগায় ঠিক যেন ছন্দে ফিরতে পারছিল না রিয়াল।
গত ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি—এই সময় লা লিগায় ৫টি ম্যাচ খেলেছে রিয়াল। এর মধ্যে দুটিতে হেরেছে, ড্র করেছে একটি, জয় পেয়েছে অন্য দুটি। ভিয়ারিয়ালের কাছে তাদের মাঠে হারার পর নিজেদের মাঠে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে করেছে গোলশূন্য ড্র। এরপর তারা হেরেছে মায়োর্কার মাঠে।
গত পরশু কাদিজকে ২–০ গোলে হারানোর পর রিয়ালের কোচ আনচেলত্তি বলেছেন, ‘দলের পারফরম্যান্সে আমি খুশি। মৌসুমের খুব গুরুত্বপূর্ণ সময়ে হওয়া একটি ম্যাচ এটি। এই ম্যাচে খেলোয়াড়েরা যে মনোভাব দেখিয়েছে, সেটা ছিল দারুণ।’
বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আমরা আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। কিন্তু জানুয়ারির ম্যাচগুলো আমাদের সত্যিই ভুগিয়েছে। ওই সময় যে পয়েন্টগুলো হারিয়েছি, সেগুলোই আমাদের ক্ষতি করেছে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
